Home » এক ওভারে সাতটি ছয় : বিশ্বরেকর্ড ভারতীয় তারকার

এক ওভারে সাতটি ছয় : বিশ্বরেকর্ড ভারতীয় তারকার

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : যুবরাজ সিংহ, গ্যারী সোবার্স, কায়রন পোলারড সহ অনেকেই এক ওভারে ছটি ছয় মেরেছিলেন। এবার তাঁদের সবাইকে ছাপিয়ে গেলেন ভারতের উদীয়মান ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়।এক ওভারে সাতটি ছয় মারার অনন্য নজির গড়লেন মহারাষ্ট্রের  অধিনায়ক ও ওপেনার  ঋতুরাজ গায়কোয়াড়। সোমবার আমেদাবাদে  বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এক ওভারে সাতটি ছয় মারলেন তিনি।

বিশ্বজুড়ে  শতাধিক বছর ধরে চলছে ক্রিকেট। ঘরোয়া হোক বা আন্তর্জাতিক, ঋতুরাজ গাইকোয়াড় যে কাণ্ড ঘটালেন, বিশ্বক্রিকেটের ইতিহাসে এমনটি আর ঘটে নি।বয়সে তরুণ, ইতিমধ্যেই খেলে ফেলেছেন ভারতের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে  অর্ধশতরান রয়েছে তাঁর। ঘরোয়া ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য রয়েছে  ঋতুরাজের। এবার তিনি অভূতপূর্ব ও চমকপ্রদ  কান্ড ঘটালেন তিনি  ঘরোয়া ক্রিকেটের এক দিবসীয় ম্যাচে যা কিনা কল্পনার বাইরে। বিস্ময় ঘটিয়ে ওভারে সাতটি ছয় মারলেন ঋতুরাজ। কি করে ঘটল এই অসম্ভব কাজ?

বিজয় হাজারে ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের  স্পিন বোলার শিবা সিং ৪৯ তম ওভারে একটি নো বল করেছিলেন।  ওভারে একটি ফ্রি হিট সহ সাতটি বল খেলার সুযোগ পেয়ে যান ঋতুরাজ গাইকোয়াড়। প্রত্যেকটি বলকেই তিনি উড়িয়ে দেন সীমানার বাইরে।ফলশ্রুতি এক ওভারে সাতটি ছয় মারার অসম্ভব সাধ্য সাধন করেন তিনি। ওভারে ওঠে ৪৩ রান। উল্লেখ্য এই ম্যাচে ১৬৯ বল খেলে ২২০ রানে অপরাজিত থেকে যান ঋতুরাজ গাইকোয়াড়। সীমিত ওভারের ম্যাচে দ্বিশত রানের  রানের চেয়েও তাঁর ইনিংস ঘটনা বহুল হয়ে রইল এক ওভারে সাতটি ছয়ের অনন্য বিশ্বরেকর্ডের জন্য।।

 

About Post Author