সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ব্রাজিল মন জয় করে নিয়েছে ক্রীড়া প্রেমীদের। সার্বিয়া কে দুগোলে হারানোর পাশাপাশি ব্রাজিলের শিল্প মুগ্ধতা দিয়েছে দর্শকদের।দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ব্রাজিলের দর্শকরা উদ্দীপনায় টগবগ করছেন। শুধু কাতারে বা ব্রাজিলে নয়, ভারতের মাটিতেও পড়েছে তার আঁচ। কাতারে যেখানে ব্রাজিলের খেলা হচ্ছে সেখানে স্টেডিয়ামের সামনে অগণিত ব্রাজিল ভক্তদের ভিড়। পতাকায় পতাকায় ছয় লাপ। হলুদ জার্সি ঝলমল করছে রাস্তায়, অলিতে গলিতে। প্রথম ম্যাচে শিল্পনৈপুণ্যের সঙ্গে মিশেছে তারুণ্য। বিশ্বমানের গোল দেখেছে বিশ্ববাসী। সুইজারল্যান্ড-এর বিরুদ্ধে ব্রাজিল নামার আগে প্রত্যাশার পারদ তুঙ্গে।

নেইমারকে এম্যাচে পাচ্ছেনা ব্রাজিল। কতটা ভুগতে হতে পারে ব্রাজিলকে? তবুও কোচ তিতের হাতে রয়েছে প্রচুর বিকল্প। ভাস্কর গাঙ্গুলি মনে করেন, তিতের সমস্যা প্রথম এগারোয় কাকে বাদ দিয়ে কাকে নামাবেন তা নিয়ে।এখন দেখার ব্রাজিলকে ঘিরে ক্রমবর্ধমান প্রত্যাশা ব্রাজিলের ফুটবলাররা কতটা পূরণ করেন? ব্রাজিলের শেষ ষোলোয় পৌঁছনো নিয়ে বিশেষ দুশ্চিন্তার অবকাশ নেই। কারণ ব্রাজিলের খেলা দিকে বিশেষজ্ঞরা বলছেন, এবার চ্যাম্পিয়ন হওয়ার সব রসদ রয়েছে ব্রাজিলের মধ্যে।গ্রূপের অবস্থা যা সুইজারল্যান্ডের অবস্থান অনেকটাই ভালো কারণ ক্যামেরুন ও সার্বিয়ার ম্যাচ ৩-৩ গোলে শেষ হয়েছে। ভারতীয় সময় সাড়ে নটায় শুরু হচ্ছে ব্রাজিলের ম্যাচ। আবার কি উঠবে সাম্বা ঝড়?


More Stories
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
এমবাপে কি ৮০ বছরেও ফুটবল খেলতে চান, রেকর্ড কী বলছে ?