সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ সাড়ে চার ঘন্টা পর অবরোধ তুলে নিল কামতাপুর পিপলস পার্টি। ডি আর এম ইঞ্জিনিয়ার পীযূষ পান্ডের আশ্বাসে আন্দোলন তুলে নেওয়া হয়। উল্লেখ্য, উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক রাজ্য তৈরির দাবিতে মঙ্গলবার রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছিল কেপিপি। কোনও অবস্থাতেই তারা এই আন্দোলন থেকে পিছু হঠবেন না বলেই জানিয়েছিলেন। সকাল থেকেই নিউ কোচবিহার, ময়নাগুড়ি ও নিউ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আন্দোলনের জেরে দীর্ঘক্ষণ থমকে যায় রেল চলাচল। তবে, শেষমেশ রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন কামতাপুর পিপলস পার্টির সমর্থকেরা।

উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন সশস্ত্র আন্দোলন চালিয়েছে দীর্ঘদিন ধরে। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ কেএলও নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরেই কেএলও প্রধান জীবন সিংহ কার্যত অন্তরালে।
এবার পৃথর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচির ডাক কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের। সূত্রের খবর,মঙ্গলবার নিউ কোচবিহার, ময়নাগুড়ি ও নিউ জলপাইগুড়ি স্টেশনে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি ও ময়নাগুলি স্টেশনে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গিয়েছে। যার জেরে এদিন বিপর্যস্ত রেল পরিষেবা। বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রেন। চরম দুর্ভোগের স্বীকার নিত্যযাত্রী থেকে শুরু করে বহু পর্যটক। নিউ ময়নাগুড়ি স্টেশনে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে দিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম।
জানা গিয়েছে,পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রেল অবরোধের ডাক দিয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। এই মর্মে পতাকা হাতে নিয়ে এদিন রেল অবরোধে নামেন সংগঠনের সদস্যরা। তবে এদিন সকাল থেকে নিউ কোচবিহার রেল স্টেশনে আন্দোলনকারীদের দেখা মেলেনি। ফলে রেল পরিষেবা এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে কোচবিহারে। মঙ্গলবার ভোর থেকেই অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নিউ কোচবিহার রেলস্টেশনে। এদিকে,সোমবার রাতেই কামতাপুর পিপলস পার্টি-র জেলা সভাপতিকে পুলিশ আগেই আটক করেছে।

যদিও দুদিন আগেই শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিং ৬ ডিসেম্বর-এর রেল রোকোর কথা ঘোষণা করেছিলেন। সেই বৈঠকেই তিনি বলেছিলেন,‘কামতাপুর পৃথক রাজ্যের দাবি দীর্ঘদিনের। কিন্তু, এই বিষয়ে কেন্দ্র-রাজ্য সম্পূর্ণ উদাসীন। তাই ফের আন্দোলনের পথে হাঁটছি আমরা। তার জেরেই ১২ ঘণ্টার রেল রোকোর ডাক দেওয়া হয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফে।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি