Home » আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াই,নিহত ৬

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াই,নিহত ৬

সময় কলকাতা ডেস্কঃ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলির লড়াই। নিহত ছয়, গুরুতর আহত আরও ১৭। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বালুচিস্তানের চমন জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার দাবি, এই হামলায় আফগান বাহিনীর তরফে কামান এবং মর্টার-সহ অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে, প্রতিরক্ষার জন্য পাকিস্তানের তরফেও পাল্টা হামলা করা হয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে আফগান কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত করার অনুরোধ করা হয়েছে। ভবিষ্যতে যেন এ রকম ঘটনা আর না ঘটে, তা নিয়েও আফগানিস্তানকে কড়া পদক্ষেপ নিতে বলেছে পাক সরকার। তবে এখনও পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি।

About Post Author