Home » পটাশিয়ামের ঘাটতি? বিট খান

পটাশিয়ামের ঘাটতি? বিট খান

সময় কলকাতা ডেস্কঃ বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিটের জুস খেলেও কিন্তু অনেক উপকার মেলে। কেননা বিটের জুসে রয়েছে ভালো পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি১, ক্যালশিয়াম, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি। এই কারণে বিট খেলে শরীর ভালো থাকে। এমনকী বহু রোগও দূর হয়ে যায়। এছাড়াও দেখা গিয়েছে যে বিটের জুস খেলে প্রেশার কমতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই খাবারটি খেতে হবে। এক্ষেত্রে দিনের যে কোনও সময় খেতে পারেন বিটের জুস। তবে সকালে খেলেই ভালো উপকার পাওয়া যায়। যেমন,

পটাশিয়াম জোগান দেয়

বিটের মধ্যে ভালো পরিমাণে পটাশিয়াম রয়েছে। সেই পটাশিয়াম কিন্তু শরীরের পক্ষে প্রয়োজনীয়। এক্ষেত্রে মাসল ঠিক থাকতে পারে। এমনকী পেশি ভালো থাকে। তাই বিট খান।

পেট পরিষ্কার রাখে

পেট ভালো রাখার ক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে বিট। এই খাবারটি পেটের জন্য ভালো। আসলে বিটে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার। আর ফাইবার বেশি থাকার অর্থই হল পেট হবে পরিষ্কার।

প্রেশার ঠিক রাখতে পারে

প্রেশার রোগে আক্রান্ত মানুষের সংখ্যা কম নয়। এক্ষেত্রে প্রচুর মানুষ এই রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না। দেখা গিয়েছে যে এই বিটের জুস খেতে পারলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

কোলেস্টেরল দূর করতে পারে

বিটের মধ্যে অনেক উপকারী অ্যালকালয়েড রয়েছে। এই অ্যালকালয়েড কোলেস্টেরল ঠিক রাখতে পারে। এক্ষেত্রে খারাপ কোলেস্টেরল কমে ও ভালো কোলেস্টেরল বেড়ে যায়।

About Post Author