সময় কলকাতা ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে কঙ্গো। এখনও পর্যন্ত বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে ১৬৯ জনের, আহত প্রায় শতাধিক। কঙ্গোর রাজধানী কিনসাশার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। মঙ্গলবার থেকে টানা বৃষ্টির কারণে শহর গ্রামাঞ্চল বন্যা প্লাবিত। মন্ট নাগফুলা এবং এনগালিয়েমা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৬০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জলের প্রবল স্রোতে প্রায় ৩০০ টি বাড়ি ভেঙে পড়েছে। এর আগে ২০১৯ সালে বন্যায় কিনসাসায় ২৯ জন মারা যায়। গত কয়েকদিনের বন্যায় আফ্রিকার ২০টি দেশের ৮.২ মিলিয়ন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষের বসবাস।

উল্লেখ্য, কঙ্গোতে প্রায় বন্যা ও ভূমিধসের দেখা দিয়েছে। গত অক্টোবরে কঙ্গোর পাঁচটি প্রদেশ বন্যায় কবলে পড়ে। এর আগে ২০১৯ সালে বন্যায় কিনসাসায় ২৯ জন মারা যায়। গত কয়েকদিনের বন্যায় আফ্রিকা ২০টি দেশের আট দশমিক ২ মিলিয়ন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।


More Stories
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?