Home » কীভাবে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত ওজন?

কীভাবে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত ওজন?

সময় কলকাতা ডেস্ক: ওজন নিয়ন্ত্রণে না থাকলে তা পরবর্তী সময়ে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখের মতো রোগের প্রবণতা বাড়িয়ে দেয়। আজকাল আমাদের দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে টাইপ টু ডায়াবেটিস এবং হার্টের অসুখ। ছোট বয়স থেকেই বাড়তি ওজনের কারণে অল্প বয়সে ডায়াবেটিস বাসা বাঁধছে শরীরে। তাই অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন

১। প্যাকেটজাত খাবার, আইসক্রিম, চকলেট, কেক, ফার্স্টফুডের পরিবর্তে শিশুকে ফল, ওটস, রুটি, চিড়ে, খই, পাউরুটি খেতে দিন।

২। সফট ড্রিঙ্কসের বদলে ডাবের জল, লেবুর শরবত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

৩। এমনভাবে প্রতিদিন খাবারের থালা সাজান যেন তার ৫০ শতাংশ থাকে বিভিন্ন সবজি, স্যালাড, ফল, ২৫ শতাংশ ভাত বা রুটি এবং বাকি ২৫ শতাংশ ডাল, মাংস, মাছের মতো উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিন।

৪। ভাজাপোড়া, মিষ্টি যতটা সম্ভব কম দিন।

৫। শুধু স্বাস্থ্যকর খাবার খেলেই হবে না, ভালো থাকতে হলে গা ঘামিয়ে খেলতে হবে নিয়মিত।

৬। সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার অভ্যাস করতে উৎসাহ দিন।

৭। প্রতিদিন দুই ঘন্টার বেশি টিভি বা কম্পিউটার দেখতে দেবেন না।

৮। শিশুর খিদে পেলে তবেই তাকে খাওয়ান, জোর করে খাওয়াবেন না।

৯। বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কী না তা মাঝেমাঝেই পরীক্ষা করান।

১০। শিশুকে ছোট থেকেই স্বাস্থ্যকর খাবারের প্রয়োজনীয়তা শেখান। ছোট থেকেই ওকে চিনে নিতে সাহায্য করুন কোনটা ভালো এবং কোনটা খারাপ খাবার।

১১। শিশুর ওজন অতিরিক্ত মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

About Post Author