Home » কেরালা ব্লাস্টার্স জিতল, শীর্ষে এখনও মুম্বাই

কেরালা ব্লাস্টার্স জিতল, শীর্ষে এখনও মুম্বাই

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : কোচিতে আইএসএলের  গুরুত্বপূর্ণ ম্যাচে  কেরালা ব্লাস্টার্স হারিয়ে দিল  ওড়িশা এফসি কে। কেরালার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন সন্দীপ সিং। এই জয়ের ফলে এগারো ম্যাচে ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে উঠে এল কেরালা ব্লাস্টার্স । এই মুহূর্তে  আইএসলের শীর্ষস্থানে অবস্থান করছে মুম্বাই সিটি এফসি  যাদের পয়েন্ট কেরালার। সমসংখক ম্যাচ খেলে  ২৭। হায়দ্রাবাদ এফসি ১১ ম্যাচ খেলে ২৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। এগারোটি ম্যাচের পরে  প্রথম তিনটি দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপের   লড়াইয়ে আছে আরও তিনটি দল। এটিকে মোহনবাগান , এফসি গোয়া  এবং সোমবারের পরাজিত দল ওড়িশা এফ সি। চতুর্থ স্থানে থাকা এটিকে মোহনবাগানের পয়েন্ট ১১ ম্যাচের শেষে ২০।ইস্টবেঙ্গল সহ বাকি পাঁচটি দলের  লড়াই মূলত নিজেদের অবস্থানকে  উন্নততর করা। সোমবার ম্যাচে ৮৬ মিনিটে  গোলরক্ষক অমরিন্দর সিং-এর ভুলে সন্দীপ সিং জয়সূচক গোলটি করে যান। ওড়িশা  অনেক বেশি সুযোগ তৈরি করলেও  গোল করতে ব্যর্থ হয়। শেষ পাঁচ মিনিট সংযোজিত সময়েও চেষ্টা করে তারা সমতায় ফিরতে পারেনি।।

 

About Post Author