Home » ত্বকের যত্নে দারুণ কার্যকরী কমলালেবু

ত্বকের যত্নে দারুণ কার্যকরী কমলালেবু

সময় কলকাতা ডেস্কঃ ভিটামিন সি এর উৎস হল কমলালেবু। এটি যেমন খাদ্য তালিকায় রাখা চাই নিয়মিত,তেমনি চোখ বন্ধ করে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন। কমলালেবু ও কমলা লেবুর খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আবার ঝলমলে ও সুন্দর চুলের জন্যও ব্যবহার করা যায় এই ফলটি। তাই এই শীতে পার্লারে না গিয়ে বাড়িতে বসেই এভাবে করুন রূপচর্চা-

টোনার হিসেবে

কমলালেবুর রস বের করে বরফের ট্রেতে জমিয়ে নিন। এই বরফ ত্বকে লাগালে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর। এছারাও দীর্ঘদিন ধরে ত্বক টানটান থাকবে। কোনো বয়সের ছাপ পড়বে না।

স্ক্রাব হিসেবে

কমলালেবুর খোসা রোদে শুকিয়ে সেটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এবার এই গুঁড়োর সঙ্গে সমপরিমাণ দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এরপর পেস্টটি মুখে,ঘাড়ে,হাতে লাগিয়ে ভালো করে ঘষে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

ত্বকের ময়লা দূর করতে

ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখতে ময়দার সঙ্গে পরিমাণ মতো কমলালেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। কিছুক্ষণ এই মিশ্রণটি ত্বকে ঘষে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।

ফেস প্যাক হিসেবে

কমলালেবুর খোসা ছাড়িয়ে সেটিকে শুকিয়ে নিতে হবে।শুকনো খোসা গুলি ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এরপর কমলালেবুর খোসার গুঁড়ো এবং টক দই একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিয়ে ভালো ময়েশ্চারাইজার লাগান

স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য

একটি কমলালেবুর রস করে নিয়ে তার মধ্যে লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এবার ওই মিশ্রণটি চুলে ভালোভাবে ম্যসাজ করতে হবে। ১ ঘণ্টা সেটি চুলে রেখে শ্যাম্পু করে নিতে হবে। এই মিশ্রণটির ব্যাবহারে চুলের সৌন্দর্য বাড়বে পাশাপাশি চুল হবে ঘন,কালো ও মজবুত।

About Post Author