সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিলঃ চিকেন খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা রুটি,নান কিংবা পরোটা— সবকিছুর সঙ্গেই চিকেন একেবারে জমে যায়। চিকেন মানেই কি শুধু ঝাল-ঝোল? সেই দস্তর ভেঙ্গে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি মেথি চিকেন। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি মেথি চিকেন। নৈশভোজে রুটি, নান কিংবা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে আচারি মেথি চিকেন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে আচারি মেথি চিকেন। আচারি মেথি চিকেন বানানোর রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন ISL 2024| MOHU BAGAN: লিগ শিল্ড জয়ের লড়াইয়ে মোহনবাগানের উপর চাপ বাড়াল মুম্বই
উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
টমেটো বাটা-আধকাপ
পিয়াজবাটা-৩ চা চামচ
টক দই- আধকাপ
রসুন-আদাবাটা ২ চামচ
কাঁচালঙ্কা- ৪-৫ টি চেরা
ধনেপাতা কুচি-পরিমাণ মত
মেথি- ১ চা চামচ
হলুদ-১ চা চামচ
নুন-পরিমাণ মত
চিনি-আন্দাজ মত

রন্ধন প্রণালী
প্রথমে মাংস ভালো করে ধুয়ে আদার রস আর নুন মাখিয়ে আধঘণ্টার মত ম্যারিনেট করে রাখুন। একটি বাটিতে সব মশলা পিঁয়াজ-রসুন, দই, চিনি-নুন অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম হলে চিকেন হাল্কা ভেজে তুলে নিন। এবার রান্নার জন্য ওই তেলেই মেথি আর কাঁচালঙ্কা ফোড়ন দিন। তারপর জল দিয়ে গুলে রাখা মশলাটা এতে দিয়ে দিন। এরপর পুরো রান্নাটাই ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিন। জল ফুটে উঠলে ভাজা মাংসগুলো দিয়ে ঢেকে দিন। এবার বাকি কাঁচালঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে দু ফোঁটা কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে ঢাকনা বন্ধ অবস্থাতেই নামিয়ে নিন। ব্যস তৈরি সুস্বাদু আচারি মেথি চিকেন।
#AchariMethiChicken
#latestbengalinews
#bengalirecipe


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!