Home » পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে নতুন ফিচার নেটফ্লিক্সের

পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে নতুন ফিচার নেটফ্লিক্সের

সময় কলকাতা ডেস্কঃ এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও একটি নতুন ফিচার আনতে চলেছে মার্কিন সংস্থা নেটফ্লিক্স। একই অ্যাকাউন্ট থেকে একজনই লগ ইন করতে পারেবেন। বিগত কয়েক বছর ধরেই যেহেতু নেটফ্লিক্স গ্রাহকদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার প্রবণতা বেড়েছে। তাই এমনটাই সিদ্ধান্ত নিলেন ব্রিটেন সরকার। জানা গিয়েছে,নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করলে জেলেও যেতে হতে পারে। ব্রিটেন সরকারের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও স্বস্তিতে নেটফ্লিক্স আধিকারিকরা। সূত্রের খবর ২০২৩ সালের মধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করতে আরও কড়া ব্যবস্থা নেবে নেটফ্লিক্স। মূলত ব্যবসা বাঁচাতেই এই নয়া পন্থা আনতে চলেছে মার্কিন সংস্থাটি। একই অ্যাকাউন্টের মধ্যে গ্রাহকদের তৈরি করতে হবে সাব অ্যাকাউন্ট। প্রত্যেক সাব অ্যাকাউন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত টাকা।

উল্লেখ্য,কিছুদিন আগেই সংস্থার তরফে জানানো হয়েছিল ইউটিউবের মত বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। আপাতত ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন,ইউনাইটেড কিংডম,অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি। নেটফ্লিক্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যানের দাম প্রায় ৫৭০ টাকা। ইউনাইটেড কিংডমে নেটফ্লিক্স গ্রাহকদের বেসিক প্ল্যান উইথ অ্যাড রিচার্জ করতে হবে প্রায় ৪০০ টাকা। এছাড়াও কানাডায় এই প্ল্যানে প্রায় ৩৬০ টাকা খরচ হবে। জানা গিয়েছে,আগামী ৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করবে নেটফ্লিক্স। অন্যদিকে দিকে ১ নভেম্বর থেকেই কানাডা ও মেক্সিকোতে এই প্ল্যান শুরু হয়ে যাবে। যদিও ভারতে এই প্ল্যান কবে লঞ্চ হবে,সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

সূত্রের খবর, সস্তার এই প্ল্যানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখানো হবে। যদিও পার্সোনালাইজড ইউজার এক্সপেরিয়েন্স, কানেকটেড ডিভাইসের সংখ্যা, কনটেন্ট ও বাতিলের উপায়ে বেসিক প্ল্যান ও বিজ্ঞাপন সহ বেসিন প্ল্যানে কোন পার্থক্য থাকছে না। নভেম্বর মাস থেকেই ১২টি দেশের নেটফ্লিক্স গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞাপন সহ বেসিক প্ল্যানে ভিডিয়ো স্ট্রিমের সময় প্রতি ঘণ্টায় ৪-৫ মিনিট বিজ্ঞাপন দেখতে হবে।

About Post Author