সময় কলকাতা ডেস্কঃ রিয়া কুমারী হত্যার ঘটনায় এবার গ্রেফতার তাঁর স্বামী প্রকাশ কুমারের ভাই সন্দীপ কুমার। পুলিশ সূত্রে খবর, প্রকাশ গ্রেফতার হওয়ার পর থেকেই হাওড়ার বাগনানে গা ঢাকা দিয়েছিল সে। বাগনানের একটি গোপন ডেরা থেকে সন্দীপকে গ্রেফতার করে পুলিশ। রিয়া কুমারীর পরিবারের তরফে করা এফআইআরে এই সন্দীপের নাম ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সন্দীপকে আজ, শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে।

বুধবার সকালে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া কুমারী। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীর বয়ানে মিলেছে অসংগতি।

জানা গিয়েছে, মৃত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার ঝাড়খণ্ডের অভিনেত্রী। ইউটিউবার হিসেবেও খ্যাতি রয়েছে অভিনেত্রীর। তাঁর স্বামী প্রকাশ ঝাড়খণ্ডের একজন চিত্র পরিচালক । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা সত্বেও গাড়িতে মেলেনি রক্তের দাগ। গাড়ি থেকেই উদ্ধার হয়েছে কার্তুজের খোল। গাড়ির ভিতর ঢুকে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে এমনটাই পুলিশের অনুমান। সে সময় গাড়িতে ঘুমিয়ে ছিলেন অভিনেত্রী। স্বামীর হাতে বন্দুক ছিল কিনা, সেটাও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা