সময় কলকাতা ডেস্ক : জিরা রাইস খুব চটজলদি সহজ একটা রেসিপি। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায়। হাতে সময় কম থাকলে বা বাড়িতে আতিথি আসলে কম সময়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন।
উপকরণ
• ২ টি পেঁয়াজ কুঁচি
• ২ টেবিল চাম ধনেপাতা কুঁচি
• ১/২ চা চামচ গরম মসলার গুঁড়ো
• ১/২চা চামচ গোল মরিজ গুঁড়
• স্বাদ মত লবন
• ১ চা চামচ চিনি
• ১ চা চামচ পাতি লেবুর রস
• ২ চা চামচ ঘি
• ২ টেবিল চামচ সাদা তেল
ফোঁড়নের জন্য
• ১ টি শুকনো লঙ্কা
• ১ টি তেজপাতা
• ২ চা চামচ গোটা জিরে
• ১ টি তারকা ফুল ( স্টার আনিজ )
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে জল গরম করে নিতে হবে । জল ফুটে উঠলে এই জলের ভিতরে পাতি লেবুর রস, পরিমান মত লবন, আর সাদা তেল দিয়ে দিতে হবে। লেবুর রস, লবন, সাদা তেল ভাল করে মিশিয়ে নিতে হবে । এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে।
ভাত সিদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে। এবার এই পাত্রে গোল মরিজ গুঁড়, গরম মসলা, এবং চিনি নিয়ে নিতে হবে। একই সাথে অ্যাড করতে হবে লবন । এবার এগুলোকে ভাল করে মিশিয়ে নিতে হবে । এই পর্যায়ে জল দেওয়া যাবে না একটি শুকনো মিশ্রণ তৈরি করে নিতে হবে।
এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে এবং তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ঘি, আর দিয়ে দিতে হবে ফোঁড়ন (১ টি শুকনো লঙ্কা, ১ টি তেজপাতা, ২ চা চামচ গোটা জিরে এবং ১ টি স্টার আনিজ) দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে । খুব বেশি সময় ধরে ভাজা যাবে না । কারন বেশি সময় ভাজলে জিরা পুড়ে তেত লাগতে পারে তাই সাবধানে ভেজে নিতে হবে।
ফোঁড়নটা হালকা করে ভাজা হয়ে গেলেেই এর ভিতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি এবং ১ মিনিট মত সময় ধরে পেঁয়াজ টা ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং ফোঁড়ন ভাজা হয়ে গেলে এর ভিতর অর্ধেক পরিমান ভাত দিয়ে দিতে হবে এবং শুকনো মসলার মিশ্রণ অর্ধেক পরিমান ছড়িয়ে দিতে হবে। আবারও একই ভাবে অর্ধেক পরিমান ভাত দিয়ে দিতে হবে এবং শুকনো মশলার মিশ্রণ অর্ধেক পরিমান ছড়িয়ে দিতে হবে অর্থাৎ ২ টি স্তরে ভাত এবং মসলা দিয়ে দিতে হবে আর দিতে হবে ধনেপাতা কুঁচি। এবারে গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল জিরা রাইস এবার এটা গরম গরম পরিবেশন করতে হবে।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার