Home » স্পেশাল ছোট আলুর দম,রইল রেসিপি 

স্পেশাল ছোট আলুর দম,রইল রেসিপি 

সময় কলকাতা ডেস্ক: স্পেশাল ছোট আলুর দম,রইল রেসিপি

উপকরণ

নতুন আলু,

সামান্য পাঁচফোড়ন,

শুকনা মরিচ ৫টি,

কাঁচা মরিচ ৭টি,

তেঁতুল বা লেবুর রস পরিমাণ মতো,

এক কাপ চিনি।

পদ্ধতি

প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিন। একেবারে গলে যাওয়ার আগেই নামিয়ে খোসা ছাড়িয়ে নিন। আলুগুলো আধা ভাঙা করে রাখুন। এবার একটি পাত্রে তেল গরম করে তাতে শুকনা মরিচ ছেড়ে দিন। মরিচ লাল হবার পর পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিন। এবার সেদ্ধ আলু, হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়ুন। ঘন হয়ে আসলে দুই কাপ জল দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর আধাকাপ লেবুর রস ও এককাপ চিনি দিয়ে নাড়ুন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। নামানোর আগে আগে কাঁচা মরিচ লম্বালম্বি করে কেটে দিয়ে দিন। মিনিট খানেক রেখে নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু নতুন আলুর দম।

About Post Author