Home » রোহিত শর্মা অর্ধশতরান উৎসর্গ করলেন প্রয়াত পোষ্যকে

রোহিত শর্মা অর্ধশতরান উৎসর্গ করলেন প্রয়াত পোষ্যকে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,১০ জানুয়ারি : প্রত্যাবর্তনের ম্যাচে ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতরান উৎসর্গ করলেন তাঁর সদ্যপ্রয়াত পোষ্যকে।ভারত অধিনায়ক, যিনি বাংলাদেশ সিরিজে চোট কাটিয়ে এই খেলায় প্রত্যাবর্তন করেছিলেন, তাকে তার ৪৭তম ওডিআই হাফ সেঞ্চুরি করার পরে কিছু বলতে দেখা গেছে।পরে প্রকাশ পায়,তিনি তাঁর মঙ্গলবারের স্মরণীয় ইনিংসটি তার পোষ্য,বিগল প্রজাতির  সারমেয়কে উৎসর্গ করছিলেন, যে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।

বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহর ইনস্টাগ্রাম পোষ্ট থেকে , ঋতিকা প্ৰিয় পোষা স্নেহের কুকুরের ছবি পোস্ট করেছিলেন এবং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগময় বার্তাটি শেয়ার করেছিলেন।”গতকাল আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল। আমরা আমাদের জীবনের ভালবাসাকে বিদায় জানিয়েছিলাম। ”

উল্লেখ্য, রোহিত শর্মায় এদিন ৪১ বলে অর্ধশত রান করেন  এবং ৮৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন যা তাঁর আঘাত থেকে প্রত্যাবর্তনের ম্যাচটিকে স্মরণীয় করে রাখে।।

About Post Author