Home » এবার অন্ধ্রপ্রদেশে বন্দে ভারতে এক্সপ্রেসে পাথর

এবার অন্ধ্রপ্রদেশে বন্দে ভারতে এক্সপ্রেসে পাথর

সময় কলকাতা ডেস্ক, ১২ জানুয়ারিঃ ১৯ জানুয়ারি অন্ধ্রপ্রদেশে যাত্রা শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের। তার আগেই ১১ জানুয়ারি বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। এই ঘটনায় ট্রেনটির একটি কামরার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ্যেও এসেছে সেই ছবি।

সূত্রের খবর, বুধবার ট্রায়াল রান শেষ হওয়ার পর ট্রেনটি বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে মারিপালেমের কোচ রক্ষণাবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। সেইসময় এই ঘটনাটি ঘটে। এমনটাই রেলওয়ের তরফে জানানো হয়েছে। আরপিএফের তরফে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

এর আগেও বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু-সপ্তাহের মধ্যেই পরপর ৩ দিন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। গত ৩ জানুয়ারি ,সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে।

সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। এরপর গত ৪ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়।

Strongly condemn the stone pelting incident on vande Bharat train in Visakhapatnam which is going to be inaugurated by PM Shri @narendramodi ji. There should be no place for such incidents in AP & I demand strict action against the culprits.
@dgpapofficial pic.twitter.com/hY6EUsGFLj
— Vishnu Vardhan Reddy (@SVishnuReddy) January 11, 2023

স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ ওঠে। রবিবার ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। যার জেরে ট্রেনের দুটির কামরার জানালার কাচ ভেঙে যায়। বিষয়টি জানতে পেয়েই সতর্ক হয়ে যান কর্মরত আরপিও আধিকারিকরা। বারবার এই ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা।

About Post Author