সময় কলকাতা ডেস্ক, ১৫জানুয়ারি: মকর সংক্রান্তিতে বানান বাঙালির প্রিয় পাটিসাপটা।
উপকরণ
চালের গুঁড়ো,
ময়দা,
সুজি,
চিনি,
নুন,
গুড়,
সাদা তেল,
দুধ
পদ্ধতি
একটা বড় বাটি নিয়ে তাতে চালের গুঁড়ো, ময়দা, সুজি মিশিয়ে নিন। চিনি তারপর নুন দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন। এরপর দুধ ধীরে ধীরে মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে ব্যাটারে কোথাও দলা পাকানো না থাকে। দেড় কাপ মতো দুধ লাগবে এই সময়। ব্যাটার তৈরি হয়ে গেলে তা ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। এবার কড়াইয়ে নারকেল কোরানো আর গুড় মেশানো দুধ দিয়ে ছেই তৈরি করে নিন। তারপর নামিয়ে পুর বানিয়ে রাখুন।
এবার ব্যাটারটা আরও একবার নেড়ে নিন। যদি মনে হয় ব্যাটার ঘন হয়ে গিয়েছে আরও একটু দুধ মিশিয়ে নিন। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিন। গরম হয়ে গেলে আঁচ কমিয়ে ব্যাটার হাতার সাহায্যে প্যানে দিয়ে ভালো করে ছড়িয়ে দিন। তারপর পুরটা হাতের মুঠোয় নিয়ে ভালো করে চেপে চেপে লম্বাটে আকার দিয়ে পাটিসাপটার একধারে বসান। তারপর খুন্তির সাহায্যে রোল করে নামিয়ে নিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার