সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ ফের জেল হেফাজতে অনু্ব্রত মণ্ডল। আগামী ৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বিচারক। ওইদিনই গরু পাচার মামলায় ফের আদালতে তোলা হবে অনু্ব্রত মণ্ডলকে।

বৃহস্পতিবার সকাল থেকেই আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে লক্ষ্য করা গেছে,। এদিন সকালে সিবিআইয়ের দুই আধিকারিক আসানসোল বিশেষ সংশোধনাগারে এসে পৌঁছান। এদিন প্রায় বেলা ১১ টা নাগাদ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। পরনে ছিল সবুজ রংয়ের পাঞ্জাবি। আদালতে ঢোকা কিংবা বেরনোর সময় তেমন কোনও প্রশ্নের জবাব দিতে দেখা যায়নি তাঁকে। এদিন আদালতে একবারের জন্য জামিনের আবেদন জানাননি অনুব্রতর আইনজীবী।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেপ্তার করে ইডি।


More Stories
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য