Home » ইস্টবেঙ্গলের এই তারকাকে দলে পেতে মরিয়া এটিকে মোহনবাগান

ইস্টবেঙ্গলের এই তারকাকে দলে পেতে মরিয়া এটিকে মোহনবাগান

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২০ জানুয়ারি: এবার ইস্টবেঙ্গলের ঘর ভাঙতে মরিয়া চির প্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগান। লাল হলুদের উইঙ্গার নওরেম মহেশকে পেতে ঝাঁপাল সবুজ মেরুন। মোহনবাগান সূত্রের খবর, ভারতীয় ফুটবলারের এজেন্টের সঙ্গেও প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছেন এটিকে মোহনবাগান কর্মকর্তারা।

এই মরশুমে ছন্দে নেই ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচ শেষে ১২ পয়েন্ট পেয়ে আইএসএলের নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ২০২২-২৩ মরশুমে লাল হলুদ গোল করেছে ১৫ টি গোল হজম করেছে ২৫ টি। এই পরিস্থিতিতেও মাঠে নিজের উজ্জ্বল উপস্থিতি রেখে গিয়েছেন নওরেম। ১৩ ম্যাচে ১ টি গোল ও ৫ টি অ্যাসিস্ট করেছেন ২৩ বছরের এই উইঙ্গার।

পারফরমেন্সের জন্য এবার নওরেমকে দলে পেতে চান এটিকে মোহনবাগান কর্তারা। নওরেম মহেশের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি নেই লাল হলুদের। ২০২৪ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি লাল হলুদের ।সেই সুযোগকেই কাজে লাগাতে আসরে সবুজ মেরুন শিবির।

মাঠের মধ্যে দীর্ঘদিন ছন্দে নেই কলকাতার অন্যতম প্রধান ক্লাব। দল গঠন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কর্মকর্তাদের। সভ্য সমর্থকদের রোষের মুখ থেকে বাদ পড়েনি প্রধান স্পন্সর ইমামিকে। এবার ফের ঘর ধরে রাখতে ব্যর্থ হবে লাল হলুদ শিবির? আশঙ্কায় সমর্থকরা।

About Post Author