Home » রেকর্ড ব্রেক! এক নজরে মহিলা আইপিএলের মেগা বিডিং

রেকর্ড ব্রেক! এক নজরে মহিলা আইপিএলের মেগা বিডিং

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৬ জানুয়ারি: চলতি বছরেই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত মহিলাদের আইপিএল। ছেলেদের আইপিএলের পনেরো বছর পর শুরু হচ্ছে প্রথম সংস্করণের মেয়েদের আইপিএল। পাঁচটি দল নিয়ে শুভ সূচনা হবে মেয়েদের আইপিএলের। যদিও পাঁচ দলের তালিকায় ঠাঁই পাইনি কলকাতা।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  পাঁচটি দলের মালিকানা বিক্রি করে মোট ৪,৬৬৯ কোটি টাকা লাভ করেছে।

মেয়েদের আইপিএলে সব থেকে বেশি দামে আমেদাবাদের দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। প্রায় ১২৯০ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি প্রাইভেট লিমিটেড।এরপরেই রয়েছে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। প্রায় ৯১২ কোটি টাকায় মুম্বইয়ের টিম কিনেছে।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯০১ কোটি টাকা ব্যয়ে কিনেছে বেঙ্গালোরের মহিলা দল। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকায় দল কিনেছে তারা। কেপ্রি গ্লোবাল হোল্ডিংস কিনেছে লখনউয়ের দল। সবচেয়ে কম ৭৫৭ কোটি টাকায় কিনেছে।

বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়েছেন, “আজ ক্রিকেটের একটি ঐতিহাসিক দিন, কারণ ২০০৮ সালে উদ্বোধনী পুরুষদের আইপিএলের রেকর্ড ভেঙ্গে দিয়েছে উদ্বোধনী মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিডিং! বিজয়ীদের অভিনন্দন, বিসিসিআই এই বিডিং প্রক্রিয়ার পর মোট বিড ৪৬৬৯ কোটি টাকা আয় করেছে। এই বিডিং মহিলাদের ক্রিকেটে একটি বিপ্লবের সূচনা করবে। শুধুমাত্র আমাদের মহিলা ক্রিকেটারদের জন্য নয়, সমগ্র ক্রীড়া সম্প্রদায়ের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রার পথ প্রশস্ত করবে৷” পাশাপাশি তিনি এও জানান মহিলাদের আইপিএল মহিলাদের ক্রিকেটে প্রয়োজনীয় সংস্কার আনবে এবং প্রতিটি স্টেকহোল্ডারকে উপকৃত করবে।

যদিও মহিলা আইপিএলে দল কিনতে আগ্রহী হলেও শেষ পর্যন্ত পিছু হটতে হয় কলকাতা নাইট রাইডার্স এর মালিক শাহরুখ খানকে। সূত্রের খবর, শেষ পর্যন্ত দল কিনতে ৬৬৬ কোটি টাকার বিডিং করে কলকাতা। কিন্তু এই অর্থ দল কেনার জন্য যথেষ্ট ছিল না। এখন আগামী সংস্করণে কলকাতা কে মহিলা আইপিএলে দেখা জয় কিনা সেদিকেই তাকিয়ে শহরের ক্রীড়া প্রেমী মানুষ।

 

About Post Author