সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি: ঘুম হল ত্বক ভাল রাখার সবচেয়ে বড় উপায়। ঠিকঠাক ঘুম হলে ত্বকের ছোটখাটো সমস্যাও দূর হয়। তবে ঘুম থেকে উঠে যদি কিছু নিয়ম মেনে চলে যায়, তাহলে আপনার ত্বকে যেমন জেল্লা ফিরবে, তেমনই ত্বকে রক্ত সঞ্চালন বাড়বে।

১. ঘুম থেকেই প্রথমেই চোখে, মুখে ভালো করে ঠান্ডা জলের ঝাপটা দিন। এবার ভেজা মুখে কিছুক্ষণ মাসাজ করুন। তারপর নরম তোয়ালে দিয়ে মুখ আলতো করে মুছে নিন। প্রয়োজনে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।

২. ঘুম থেকে উঠে বিছানায় বসেই কিছু ব্যায়াম সেরে ফেলুন। এক্ষেত্রে ক্লকওয়াইস ও অ্যান্টিক্লকওয়াইস ঘাড় ঘুরিয়ে ব্যায়াম করুন। এতে রক্তসঞ্চালন বাড়বে এবং ত্বক উজ্জ্বল হবে।

৩. রাতে শোয়ার সময় যেমন ময়েশ্চারাইজার বা নাইটক্রিম ব্যবহার করা খুবই দরকার। তেমনি, ঘুম থেকেও উঠেও ভালো ময়েশ্চাইরাইজার ব্যবহার করুন। যাদের ড্রাই স্কিন তাঁরা অবশ্যই এটি করুন। এক্ষেত্রে অ্যালোভেরাযুক্ত ক্রিমও ব্যাবহার করতে পারেন।

৪. গোলাপ জল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে খুব সাহায্য করে। তাই ঘুম থেকে উঠে গোলাপজলে তুলো ভিজিয়ে তা মুখে লাগান। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের জন্য এটি খুব কার্যকরী।

৫. তবে শুধুই ক্রিমের ওপর ভরসা করলেই চলবে না। এক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস করুন। পাশাপাশি খালি পেটে একগ্লাস জল অবশ্যই পান করুন। এছাড়াও চেষ্টা করুন সকালে চিনি ছাড়া চা খেতে।


More Stories
সাপের কামড় খেয়ে পাল্টা সাপকে কামড়
বারুইপুর ‘এনকাউন্টার’: কর্মের ফল নাকি “সকালে জমা, বিকেলে খরচ!”
বারুইপুরের পথে নজিরবিহীন বিক্ষোভ ঋতব্রতদের ঘিরে, বেইমান-বালিশচাটা স্লোগান