Home » ত্বকের দাগছোপ দূর করতে গাজর খান

ত্বকের দাগছোপ দূর করতে গাজর খান

সময় কলকাতা ডেস্ক,৫  ফেব্রুয়ারি: গাজরের গুণের শেষ নেই। ভিটামিন সি, পটাশিয়াম ও বিটা ক্যারোটিনের মতো একাধিক জরুরী উপাদানে সমৃদ্ধ গাজর চোখ ভালো রাখতে যেমন সহায়তা করে, তেমনই ভালো রাখে ত্বকও। নিয়মিত গাজর খেলে বাহ্যিক ক্ষতি থেকে ত্বক রক্ষা পায় এবং ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। গাজর মুখের বলিরেখা, দাগ ছোপ ও পিগমেন্টেশন প্রতিরোধ করে। দেখে নেওয়া যাক গাজরের কিছু উপকারিতা-


ত্বক ভালো রাখতে
গাজর কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এই কোলাজেন ত্বক ভালো রাখে এবং ত্বকের বলিরেখা দূর করতেও ব্যাপক সাহায্য করে। পাশাপাশি,গাজরের ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সূর্যের অতিবেগুনি রশ্নি থেকে ত্বকের কোষগুলি রক্ষা করতে সহায়তা করে।


চোখ ভালো রাখতে

চোখের স্বাস্থ্য ভাল রাখতে দারুন কার্যকরী গাজর। গাজরে থাকে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন, যা চোখ ভাল রাখতে খুবই উপযোগী। পাশাপাশি,গাজরে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে যা ক্ষতিকারক আলোক রশ্মি থেকে চোখকে রক্ষা করে। এমনকি বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হ্রাসের আশঙ্কা কমাতেও গাজর খুব সাহায্য করে।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
গাজরে ভিটামিন এ ও ভিটামিন সি থাকে।এই ভিটামিন গুলি অ্যান্টি-অক্সিডেন্ট গুণ সম্পন্ন।পাশাপাশি,গাজরে থাকে ভিটামিন বি৬,যা লিম্ফোসাইট কণিকার স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।লিম্ফোসাইট কণিকা দেহে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেও সাহায্য করে।


ক্যানসার রোধে
বিশেষজ্ঞদের মতে,গাজরে পাওয়া যায় এমন বেশ কিছু উপাদান,যা ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে।বিশেষত গাজরে থাকা পলিঅ্যাসেটাইলিন,বিটা ক্যারোটিন ও লুটেইন লিউকেমিয়ার বিরুদ্ধে বেশ কার্যকরী।


ডায়াবেটিস নিয়ন্ত্রণে
গাজরের রসের গ্লাইসেমিক সূচক বেশ কম।তাই পরিমিত পরিমাণে গাজরের রস পান করলে রক্তের শর্করার পরিমাণ খুব একটা বৃদ্ধি পায় না।তবে গাজরের রস অতিরিক্ত পরিমাণে পান করা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো নাও হতে পারে।

About Post Author