Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৩ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৪  তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। 

১৬০১ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমুদ্র পথে ভারত আগমন হয়।

১৮৩২ – লন্ডনে প্রথম কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।

১৮৮০ – টমাস আলভা এডিসন এডিসন এফেক্ট পর্যবেক্ষণ করেন।

১৮৮২ – কলকাতায় প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৮৯০ – বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯৩১ – ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়া দিল্লিতে স্থানান্তর সম্পন্ন হয়।

 

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৭৯ – সরোজিনী নাইডু, ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৮৫ -যুক্তরাষ্ট্রের ৩৫তম ফার্স্টলেডি বেস ট্রুমান-এর জন্মদিন আজ।

১৮৯১ – গ্রান্ট উড, আমেরিকান চিত্রশিল্পী ও একাডেমিক এদিন জন্মান।

১৮৯২ – রবার্ট এইচ. জ্যাকসন, আমেরিকান আইনজীবী, বিচারক ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ৫৭তম এটর্নি জেনারেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬৪ – অসিতকুমার হালদার বাংলার নবজাগরণের প্রথম দিকের প্রধান চিত্রশিল্পী আজকের দিনে প্রয়াত হন।

১৯৬৯ – ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বাঙালি গভর্নর ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান পরেশচন্দ্র ভট্টাচার্য-র প্রয়াণ দিবস আজ।

১৯৭৪ – উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী ওস্তাদ আমির খাঁ এদিন প্রয়াত হন।

১৯৮৬ – বৃটিশ বিরোধী সক্রিয় কর্মী, কবি ও সমাজকর্মী আশালতা সেন-এর প্রয়াণ দিবস আজ।

২০১২ – হুমায়ুন ফরীদি, বাংলাদেশি অভিনেতা এদিন প্রয়াত হন।

২০১৫ – কেশব রেড্ডি, ভারতীয় চিকিৎসক ও লেখক আজকের দিনে প্রয়াত হন।

About Post Author