Home » গরমে পেট পরিষ্কার রাখার সহজ কিছু উপায়

গরমে পেট পরিষ্কার রাখার সহজ কিছু উপায়

সময় কলকাতা ডেস্ক,২০ ফেব্রুয়ারি: ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বসন্তের উপস্থিতি টের পাচ্ছে সাধারণ মানুষ। কেননা পারদের ওঠানামায় কমবেশি সবারই প্রাণ ওষ্ঠাগত। এই সময় বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটে নানা সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। কেননা এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন আর কাজে মন বসে না। অনেক সময় নিয়ম মেনে খাবার না খাওয়ার কারণেও পেটে সমস্যা বাঁধতে পারে। তাই জেনে নিন পেট পরিষ্কার রাখার সহজ কিছু  উপায়।

তুলসি পাতা

প্রত্যেকদিন  সকালে খালি পেটে তুলসি গাছের কয়েকটি পাতা চিবিয়ে খান।এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং হজমশক্তি বাড়াবে।

প্রচুর জল খান

এই গরমে পেট পরিষ্কার রাখার প্রথম শর্তই হলো হজমশক্তি ঠিক থাকা।তাই গরমে হজমশক্তি ভালো রাখতে প্রচুর জ্বল খান।প্রতিদিন নিয়ম মেনে ৬ থেকে ৮ গ্লাস জল পান করুন।এমনকি খাদ্য তালিকায় সেসব সবজি ও ফল রাখুন যাতে জলের পরিমাণ বেশি। যেমন-লাউ, কাঁচা টমেটো, তরমুজ, পেঁপে, আপেল ইত্যাদি।ফলে পাচনক্রিয়া সক্রিয় থাকে এবং খাবার ঠিক মতো হজম হয়।

অ্যালোভেরা জুস

অ্যালোভেরার রস জুস হিসেবে খেলে অন্ত্রে জলের পরিমাণ বেড়ে যায়।বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে,অন্ত্রে থাকা জল মল পরিষ্কার করতে সাহায্য করে।যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় তবে আজ থেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় অ্যালোভেরার জুস যোগ করুন।অ্যালোভেরা শরীরের নানা অংশের জন্য বেশ উপকারী।ত্বক ও চুল ভালো রাখতেও এটি খেতে পারেন।

মৌরি ও জিরার গুঁড়ো

২ চা চামচ মৌরি ও ২ চামচ জিরার গুঁড়ো নিন।হালকা আঁচে কড়াইয়ে নেড়ে নিন।তারপর সেগুলো গুঁড়ো  করে একটি পাত্রে রেখে দিন।প্রতি ৩ থেকে ৪ ঘণ্টা অন্তর অল্প অল্প করে খান।তাতে পেট ভালো থাকবে।

About Post Author