সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারি: মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে আজও আমাদের মধ্যে রাখডাক গুড়গুড় রয়েছে। এই বিষয়ে অতি বড় আধুনিকও মুখ খোলেন কম। অথচ এটা খুবই স্বাভাবিক শরীরবৃত্তিয় প্রক্রিয়া। চিকিৎসক ও মনোবিদদের কথায়, খাওয়া, ঘুম ও অন্যান্য ক্রিয়ার মতোই মাস্টারবেশন অত্যন্ত স্বাভাবিক বিষয়। ছেলেদের মতো মেয়েরাও মাস্টারবেশন করেন, এতে যেমন যৌনতৃপ্তি অনুভূত হয় তেমনই এর কিছু ভালো দিক আছে।
মেয়েদের ক্ষেত্রে মাস্টারবেশন কতটা নিরাপদ সেই বিষয়ে জেনে রাখা ভালো। এই প্রতিবেদনে মাস্টারবেশনের ভালো ও খারাপ দিকগুলি নিয়ে আলোচনা করা হল।

মাস্টারবেশন বা হস্তমৈথুন বিষয়টি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম মনোভাবের। অনেক মহিলাই এখন মাস্টারবেট করেন। আবার অনেকে এই বিষয়টি পছন্দ করেন না। আসলে ব্যক্তি বিশেষে বদলে যায় চিন্তাভাবনা, চাহিদা ও পছন্দ।
পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই মাস্টারবেশন যৌন চাহিদা ও উদ্দীপনা বৃদ্ধি করে। তবে এটি যদি দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়, তবে তা ক্ষতিকর হতে পারে বলেই মত চিকিৎসকদের।

মহিলাদের ক্ষেত্রে মাস্টারবেশন আনন্দ ও তৃপ্তি এনে দেয়। বিশেষ করে যৌন মিলনের আগে এই অভ্যাস ভালো হিসেবেই গণ্য হয়। আবার দেখা গিয়েছে মাস্টারবেট করার পর মহিলাদের ঘুম আরও গাঢ় হয়।
বিশেষজ্ঞদের অভিমত, মেয়েদের ক্ষেত্রে মাস্টারবেশন খারাপ নয়। বরং এর উপকার আছে। যেমন অনিয়ন্ত্রিত সঙ্গমের হাত থেকে রক্ষা করে আবার ভরপুর যৌন তৃপ্তি এনে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময়ই হস্তমৈথুন বা মাস্টারবেশন অর্গাজমের তৃপ্তি এনে দেয় না। কারণ মাস্টারবেশন কখনও কখনও অর্গাজম নিশ্চিত করে না। কারও কারও ক্ষেত্রে এটা হয়ে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, মেয়েদের ক্ষেত্রে মাস্টারবেশন তাঁদের ঋতুকালীন সমস্যা বা পিরিয়ডকালীন ক্রাম্প কমাতে সাহায্য করে। মাস্টারবেশন মেয়েদের পেলাভিক ক্রাম্পের সঙ্গে লড়তেও সাহায্য করে।

তবে নিয়মিত ও বেশি মাত্রায় হস্তমৈথুন কিন্তু ভালো না। এক্ষেত্রে প্রচুর পরিমান এনার্জি বা শক্তি ক্ষয় হয়। অতিরিক্ত মাস্টারবেট করলে অনেক সময় তা স্বাভাবিক যৌন জীবনে কু প্রভাব ফেলে।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের