Home » ‘কুন্তলের ৩৫-৪০ লক্ষ টাকায় গাড়ি কিনেছিলাম’, ইডি দফতরের বাইরে ‘অকপট’ বনি

‘কুন্তলের ৩৫-৪০ লক্ষ টাকায় গাড়ি কিনেছিলাম’, ইডি দফতরের বাইরে ‘অকপট’ বনি

সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সল্টলেক ইডি দফতরে তলব করা হয়েছিল টলি অভিনেতা বনি সেনগুপ্তকে। কিন্তু তিনি একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবারই হাজির হয়ে যান সল্টলেক সিজিও কমপ্লেক্সে। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণের জন্য মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয় অভিনেতাকে। সেই ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত।

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই তিনি কুন্তলের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কের কথা স্বীকার করে নেন। এমনকি কুন্তুলের থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার কথাও স্বীকার করেন তিনি। তাঁর দাবি, ‘উনি (কুন্তল) আমাকে একবারই (টাকা) দিয়েছিলেন। পাঁচ বছর আগে একটি গাড়ি কিনেছিলাম আমি। উনি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন’। তবে কত টাকা, সেটা সরাসরি বলেননি তিনি। সাংবাদিকরা তাঁকে ৩৫-৪০ লক্ষ টাকার কথা বলায় তিনি তাতে সায় দিয়ে বলেন “ওই রকমই”। তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি কোনও ভাবেই যুক্ত নন বলেই দাবি করেছেন বনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে টলি অভিনেতা বনি সেনগুপ্ত ধৃত তৃণমূল নেতা কুন্তলের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বিস্তারিত জানান। তিনি বলেন, ২০১৭ সালে কুন্তলের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। পরে তা ভালো সম্পর্কে গড়ায়। বনির দাবি, ওই বছরই একটি বিলাশবহুল গাড়ি কিনতে তাঁকে সাহায্য করেছিলেন কুন্তল। তবে সেই টাকার বিনিময়ে তিনি কন্তলের হয়ে কাজও করেছিলেন। প্রায় ২৫-২৬টা অনুষ্ঠান করেছিলেন বলে দাবি করেন বনি। একসময় কুন্তুল টলিউডে ছবির প্রযোজনা করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু পরে তা বাতিল হয় বলে জানিয়েছেন বনি সেনগুপ্ত। সূত্রের খবর, মধ্যাহ্নভোজ বিরতির পর ফের ইডি আধিকারিকদের জেরার মুখোমুখী হয়েছেন টলি অভিনেতা।

About Post Author