সময় কলকাতা ডেস্ক,১৪ মার্চঃ সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় জীবনের মূল্যবান পরীক্ষা দিতে পারলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ভুল করে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান এক ছাত্র। হুগলির হিন্দমোটরের ভুপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবিন দাসের বাড়ি নন্দনকানন এলাকায়। উচ্চমাধ্যমিকে তাঁর সিট পড়েছিল উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে। মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার হলে ঢুকতে গিয়ে বুঝতে পারে সঙ্গে অ্যাডমিট কার্ড নেই। ফলে জীবনের বড় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ায় স্বভাবতই ভেঙ্গে পড়ে রবিন। পরীক্ষাকেন্দ্রের সামনেই কান্নাকাটি জুড়ে দেয় সে।

এই পরিস্থিতিতে তাঁকে দেখে ছুটে আসেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার অমিত ঘোষ। সবকিছু শুনে একমুহূর্ত সময় নষ্ট না করে মোটরবাইক নিয়ে রবিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অমিত। দ্রুততার সঙ্গেই ওই পরীক্ষার্থীর হিন্দমোটরের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসেন তিনি। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পেরে খুশি রবিন। অপরদিকে, ওই সিভিক ভলান্টিয়ারের মানবিক আচরণে প্রশংসায় ভরিয়ে দিলেন ওই পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা অন্যান্য অভিভাবকরা।

অন্যদিকে,ঠিক একইরকম মানবিকতার ছবি ধরা পড়ল ধুপগুড়ি থানার ট্রাফিক ওসির। প্রতিদিনের ন্যায় রুটিন মাফিক টহলে বেরিয়েছিলেন ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি সুবীর সাহা। তখন ঘড়িতে বাজে ঠিক সকাল ৯টা৪০। এমন সময়ই তিনি দেখলেন ধুপগুড়ির আংরাভাষায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে পাঁচ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে উৎকণ্ঠায় রয়েছে তারা। এহেন পরিস্থিতিতে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ওই ৫ পরীক্ষার্থীকে নিজের গাড়িতে তুলে নিয়ে সময়মত ঠাকুরপাঠ রাজা মোহন স্কুলে পৌঁছে দিলেন ট্রাফিক ওসি। সময় মত তিনি এই মানবিকতা না দেখালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা হয়ে যেত। ট্রাফিক ওসির এই উদারতায় সকলেই মুগ্ধ।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
গ্রেফতার সুশান্ত ঘোষ