সময় কলকাতা ডেস্ক, ১৬ অগাস্ট : তৃণমূলের প্রথম সারির নেতা ও প্রাক্তন মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। রামপুরহাটের বাসভবন সংলগ্ন পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। তার মৃত্যু ঘিরে ছড়িয়েছে রহস্য। বয়স হয়েছিল ৭৪। বিধায়ক হয়েছেন, বিভিন্ন দফতরের মন্ত্রী হয়েছেন। হয়েছেন ডেপুটি স্পিকার। তবুও অশীষ বন্দ্যোপাধ্যায় তাঁর মৃত্যুকালীর চিঠিতে রাজনীতিতে আসার জন্য খেদ ও আক্ষেপ প্রকাশ করে গেছেন। বাড়ির মানুষদের রাজনীতিতে আসতে বারণ করেছেন। নিজে অধ্যাপনা জগত থেকে এসেছিলেন রাজনীতিতে । ২০০১ থেকে ২০২১…তিনি ছিলেন পাঁচবারের বিধায়ক। রামপুরহাট থেকে টানা পাঁচবার নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালে হেরে যান বিজেপির ধ্রুব সাহার কাছে। রবিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের পর বেশ কয়েকটি বিষয়ে ধোঁয়াশা রয়েছে যা খতিয়ে দেখছে পুলিশ।।
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু
Oplus_131072


More Stories
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়
ছাত্রীর শ্লীলতাহানি, গণপ্রহার ও গ্রেফতার
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!