পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা : হরিয়ানার কংগ্রেস নেতা ও কালনওয়ালি কেন্দ্রের বিধায়ক শিসপাল শিং কেহরওয়ালা পশ্চিমবঙ্গে এসে সরাসরি ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে অভিযোগে করে বললেন, দেশে আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই। দেশে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ক্ষমতাসীন সরকারের। হরিয়ানাতেও কংগ্রেস নেতা নেত্রী খুন হয়েছেন সাম্প্রতিক অতীতে। ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার পুত্র কে খুন করা হয়েছে নৃশংসভাবে। এই প্রসঙ্গে জেলার কংগ্রেস পর্যবেক্ষক শিসপাল সিং মৃত কংগ্রেস নেতার পরিবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনলেও ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের বিরুদ্ধে মুখ না খুলে যাবতীয় দায়-দায়িত্ব চাপিয়ে দিলেন বিজেপির উপরে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়লেন না। শিসপাল সিং-এর মতে দেশে আইন-শৃঙ্খলার ব্যবস্থার পতনের জন্য দায়ী বিজেপি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গ্রামীণ ক্ষেত্রে দায়িত্ব পেয়ে পর্যবেক্ষক হিসাবে জেলায় এসে বারাসাতের হৃদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে শিসপাল সিং সরাসরি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। রবিবার সাংবাদিক সম্মেলনে শিসপাল সিং জানালেন, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিজেপিকে মোকাবিলা করতে কংগ্রেস কর্মী তথা কংগ্রেস সেনানিদের সামনে রেখে সংগঠন মজবুত করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলায় সংগঠন মজবুত করার দায়িত্ব তার উপর অর্পণ করেছেন রাহুল গান্ধী। তিনি এও জানান, বিজেপি এখন রাজ্যে এবং দেশে তাদের প্রধান শত্রু। সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কৃষকদের, ছাত্রদের এবং সাধারণ মানুষের স্বার্থরক্ষার জন্য বিজেপির বিরুদ্ধে তাঁরা লড়বেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিরসার তাঁর দলেরই কংগ্রেস নেতা নির্মল সিং মালড়ির শিসপালের বিরুদ্ধে করা বিস্ফোরক বক্তব্যর প্রসঙ্গ সুকৌশলে এড়িয়ে গিয়েছেন হরিয়ানার বিধায়ক। প্রসঙ্গত, নির্মল সিং মলড়ি অভিযোগ করেছেন বিজেপি শাসিত সাইনির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে গোপন আঁতাত রেখে চলেছেন শিসপাল। এই প্রসঙ্গে শিসপাল পাল্টা মালড়িকেই অভিযুক্ত করে বলেন, অভিযোগকারী প্রকৃত অর্থে কংগ্রেসের লোক নন এবং কংগ্রেসের দুর্নাম করার জন্যই এরকম বক্তব্য রাখছেন।।


More Stories
শরীর ঢেকে যায় বিজ্ঞাপনে, হিউম্যান বিলবোর্ড ফালাকাটার অধীর বর্মন
৫ বারের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী ও ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়