সময় কলকাতা ডেস্ক,১৯ মার্চঃ আকাশের মুখ ভার। দেখা নেই রোদের। রাজ্যে নেমেছে তাপমাত্রার পারদ। শনিবার সকাল থেকেই শহর কলকাতায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। সাময়িক স্বস্তি জেলাবাসীর। রবিবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। সেইসঙ্গে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বৃষ্টির পরিমাণও। সন্ধ্যা নামতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গজুড়ে শুরু হয়ে বৃষ্টি। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম।
আরও পড়ুন ঘূর্ণিঝড় আর বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকাঃমালাউইতে মৃত্যু বেড়ে ৩২৬

আরও পড়ুন আজকের দিনের গুরুত্ব
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৯২ শতাংশ। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।

পূর্বাভাস বলছে, সপ্তাহান্তেও একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। সেইসঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। পাশাপাশি দার্জিলিং,কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,শনিবার সকালে থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং নয়ডাতে। ২০ মার্চ পর্যন্ত দিল্লিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি