সময় কলকাতা ডেস্ক,১৯ মার্চঃ গরম পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই চুল ঘামার সমস্যায় পড়েন। বিশেষ করে যাদের চুল লম্বা তাঁদের সমস্যা একটু বেশিই হয়। ঘাম বসে গিয়ে জ্বর বা সর্দি হওয়ার তীব্র সম্ভাবনা তৈরি হয়ে যায়। আর এই ঘামই চুল তৈলাক্ত হয়ে যাওয়ার প্রধান কারণ। তাই এই সময় চুলের যত্ন না নিলে চুলের অনেক ক্ষতি হয়ে যায়। তাই এই সময় চুলের যত্ন নিতে এই উপায়গুলি মেনে চলুন-

চুল হালকা করে বাঁধুন
এই গরমে চুল আঁটসাঁট করে না বেঁধে পাঞ্চ ক্লিপে হালকা করে আটকে নিন।আর এমন হেয়ার স্টাইল করুন যেটি গরমের সময় আরামদায়ক হবে।
আরও পড়ুন এই গরমে পুরুষরা কীভাবে নেবেন ত্বকের যত্ন? রইল টিপস
ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন
গরমে চুলের যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বাঁ স্কার্ফ ব্যবহার ক্রুন।এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধুলোবালি থেকে রক্ষা পাবে।

হিট ট্রিটমেন্ট
গরমকালে প্রাকৃতিক ভাবেই তাপমাত্রা বেশি থাকে।তাই চেষ্টা করুন,এ সময়ে এমন কোনও হেয়ার স্টাইল না করতে,যাতে হিট দেবার প্রয়োজন হয়।
আরও পড়ুন মহিলাদের যৌন হেনস্থা নিয়ে মন্তব্যের জের, রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ
চুলে তেলের ব্যবহার
নারকেল তেল বা অলিভ অয়েল অল্প গরম করে তা ভালো করে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন।তারপরে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।চুল এতে নরম থাকে।এছাড়াও চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোঁড়ায় মালিশ করুন।গরমে চুলের যত্ন নিতে গিয়ে তেলকে বাদ দিলে হবে না।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে