সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চ: সরকারি ভাবে কলকাতা মেট্রোর ইয়ালো বা হলুদ লাইন হচ্ছে নোয়াপাড়া-বারাসত মেট্রো। এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে কলকাতা বিমানবন্দর। এখনই বারাসত পর্যন্ত মেট্রো চালুর কোনও সম্ভাবনা নেই। তবে এই রুটে প্রথম পর্যায়ে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত ৬.২৫ কিলোমিটার অংশের কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই অংশের কাজ জোরকদমে চলছে।

নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো চালু হয়ে গেলে লাভবান হবেন বিমান ধরতে আসা লক্ষ লক্ষ যাত্রী। মেট্রো কর্তৃপক্ষ আশা করছেন, ইয়েলো লাইনে বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে গেলে বিমানবন্দর স্টেশনে প্রচুর মানুষের ভিড় হবে। যত সময় যাবে, তত যাত্রী সংখ্যা বাড়বে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র দাবি করেছেন, বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হওয়ার দু’বছরের মধ্যে প্রতিদিন এক লক্ষ মানুষ বিমানবন্দর স্টেশন দিয়ে যাতায়াত করবেন।
আরও পড়ুন মতুয়া মহামেলা উপলক্ষ্যে রেলের উপহার ১৪টি স্পেশাল ট্রেন

মেট্রো সূত্রে জানা যাচ্ছে, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত ইয়েলো লাইন রুটে একমাত্র আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হচ্ছে বিমানবন্দর। বাকি স্টেশনগুলি মাটির উপরে। নোয়াপাড়ার পর দমদম ক্যাণ্টনমেন্ট মেট্রো স্টেশনটিও খুব গুরুত্বপূর্ণ। কারণ এটি একেবারে শিয়ালদা-বনগাঁ শাখার রেলস্টেশনের পাশে তৈরি হয়েছে। ফলে শিয়ালদা মেন, দক্ষিণ অ বনগাঁ শাখার যাত্রীরা সহজেই গাড়ি বদলে এখান থেকে বিমানবন্দরের মেট্রো ধরতে পারবেন। স্টেশন বিল্ডিং ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন দেখুন লাদাখের সুউচ্চ পাহাড়ে কিভাবে শিকার ধরল তুষারচিতা!
এরপর থাকছে যশোর রোড স্টেশন। এটি এখন নির্মিয়মান। মেট্রো সূত্রে জানা যাচ্ছে এলিভেটেড যশোর রোড স্টেশনে দুটি একসেলেটর, দুটি লিফট ও দুটি সিঁড়ি থাকবে। কিন্তু চমক থাকছে বিমানবন্দর মেট্রো স্টেশনে। এই স্টেশনটি হবে বিশ্বমানের। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দর স্টেশনে মোট ছ’টি এসক্যালেটর, ছ’টি লিফট, ছ’টি সিঁড়ি এবং দুটি বাসওয়ে থাকবে। একটি সাবওয়ে যশোর রোডের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে। আবার অপর একটি সাবওয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে বিমানবন্দর স্টেশনকে যুক্ত করবে। এই দুটি সাবওয়েতেই একাধিক প্রবেশ ও নির্গমণ পয়েন্ট থাকবে। সেখানে একাধিক সিঁড়ি, লিফট থাকবে।

আরও পড়ুন এবার মহিলা যাত্রীর সঙ্গে রেলের টিকিট পরীক্ষকের উত্তপ্ত ঝগড়ার ভিডিও ভাইরাল
তবে বিমানবন্দর মেট্রো স্টেশনের সবচেয়ে বড় চমক হল ১৭০ মিটার দীর্ঘ ট্র্যাভেলেটর। অর্থাৎ বিমানবন্দরের মতো মুভিং ওয়াকওয়ে থাকবে ওই সবওয়েতে। ফলে যাত্রীরা বিমানবন্দর মেট্রো স্টেশনে নেমে সরাসরি ফ্লাইট ধরার জন্য উঠে যেতে পারবেন। আগামীদিনে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ নোয়াপাড়া-বারাসত মেট্রো রুট ছাড়াও নিউ গড়িয়া বিমানবন্দর রুট এসে মিশবে এই স্টেশনে। যেটির কাজও চলছে জোরকদমে। একদিকে উত্তর শহরতলির বারাসত, মধ্যমগ্রাম অন্যদিকে দক্ষিণ শহরতলির গড়িয়া, রুবি, বেহালা যুক্ত হবে বিমানবন্দরের সঙ্গে।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি