সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ শরীরকে সুস্থ রাখতে সর্বদা খাবারের দিকে নজর দেওয়া উচিত। অনিয়মিত খাওয়াদাওয়ার ফলে অনেকেরই ক্যালোরি বৃদ্ধি, উচ্চ রক্ত শর্করা এবং চরম ক্লান্তির মত সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনাদের জন্য রইল এমনই কিছু টিপস, যার মাধ্যমে আপনি শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে পারবেন। এর পাশাপাশি আপনার রক্তের শর্করাকেও স্বাভাবিক করতে পারবেন। এই তালিকায় রয়েছে-

ডায়েটে রাখুন এই খাবার
আজ থেকেই আপনার ডায়েটে তরকারি-ভাত, রায়তা, পালং শাক,ফলমূল এবং মটরশুটি অন্তর্ভুক্ত করুন। এই সব খাবার খুব হালকা ধরনের হলেও শরীরে তাৎক্ষণিক শক্তির জোগান দেয় এই খাবারগুলি।
স্যালাডে এই জিনিসগুলো খান
শরীর থেকে বিষাক্ত এবং ক্ষতিকারক পদার্থ দূর করতে প্রতিদিনের খাবারের মধ্যে স্যালাড যোগ করুন। এই স্যালাডে গাজর, শসা, ড্রাগন ফল,কিউই,দেশি টমেটো এবং বিটরুট অন্তর্ভুক্ত করতে একদমই ভুলবেন না। এই সব মৌসুমি সবজি কাঁচা খেলে শরীরে প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ও ফাইবার পাওয়া যায়। শরীরের সব টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে এই খাবারগুলি। এমনকী আপনার শরীর ভিতর থেকেও সুস্থ রাখে এই খাবার।
আরও পড়ুন রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জের, কালো পোশাক পরে সংসদে বিক্ষোভ

গ্রিন টি পান করুন
প্রতিদিন গ্রিন-টি পান করলে শরীরের অপ্রয়োজনীয় চর্বি গলে গিয়ে নতুন শক্তি পাওয়া যায়। এটি আপনাকে সতেজ রাখতে, স্থূলতা কমাতে সাহায্য করবে।
দই এবং বাটার মিল্ক
এক সপ্তাহ অবশ্যই আপনাকে বাটার মিল্ক এবং দই খেতে হবে। হিং, জিরে কাঠখোলায় ভেজে বাটারমিল্ক ব্যবহার করুন। এছাড়াও বিকেলে দই খান। দুধ থেকে তৈরি এই দুটি পণ্যেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এতে ফ্যাটের পরিমাণও খুবই কম থাকে। এটি শরীরে প্রাকৃতিক আর্দ্রতা দেয় এবং শরীর থেকে ক্ষতিকারক পদার্থ বের করে দেয়।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু