Home » রাজ কিরণ অন্তর্ধান রহস্য

রাজ কিরণ অন্তর্ধান রহস্য

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : “তুম ইতনা যো মুশকুরা রহে হো ” – অর্থ চলচ্চিত্রে জগজিৎ সিংহের এই বিখ্যাত গানটিতে লিপ দিয়েছিলেন যে নায়ক -তিনি এখন কোথায়? খোঁজ নেই তাঁর।বেঁচে থাকলে এমাসে ৭৬ বছর বয়স হবে তাঁর। কোথায় গেলেন রাজেশ খান্না পরবর্তী যুগের সুদর্শন রোমান্টিক নায়ক রাজ কিরণ? ১০০ টি বেশি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি- যার মধ্যে অনেকগুলিতেই নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে । আজ থেকে চার দশক বা তার কিছু আগে রাজ কিরণের বেশ কিছু চলচ্চিত্র আলোড়ন ফেলেছিল। ১৯৮০ সালে আটটি সিনামার মুখ্য ভূমিকায় থাকা রাজ কিরণ বেশ কিছুদিন ধরেই কর্পূরের মত উবে গিয়েছেন।গত ১৫ বছর ধরেই তাঁর সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না। কোথায় আছেন তিনি? বেঁচে আছেন তো তিনি! তিনি প্রয়াত হয়েছেন বলেও জানা যায়নি বরং মাঝে শোনা গিয়েছিল আমেরিকার একটি মানসিক রোগীর চিকিৎসা কেন্দ্রে যাকে মেন্টাল অ্যাসাইলাম বলা হয় সেখানে তিনি ভর্তি। উন্মাদ রোগের চিকিৎসা চলছে তাঁর! যদিও এই বক্তব্যের বিপক্ষে দাঁড়িয়েছিল তাঁর কন্যা। তাহলে কোথায় তিনি? কেন,কোথায় হারিয়ে গেলেন তিনি?

Oplus_131072

কার্জ, কাগজ কি নাও, বসেরা, অর্থ, রাজতিলক – তাঁর অভিনয় করা চলচ্চিত্রের নাম বলতে গেলে শেষ হতে চাইবে না। রাজ কিরণ মাহাতানীর জন্ম ১৯৪৯ সালে মুম্বাইতে, চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ১৯৭৫ সালে কাগজ কি নাও চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৭৭ সালে তাঁর অভিনীত কিসসা কুরসি কা তৎকালীন ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারের রোষনালে পড়েছিল। এই চলচ্চিত্র মুক্তি পায়নি। গত শতাব্দীর শেষ দশকে চলচ্চিত্র নায়কের ভূমিকা থেকে সরে গিয়ে পার্শ্ব চরিত্রে তাঁকে দেখা যেতে থাকে। বিষয়টি মানতে পারেন নি রাজকিরণ। আর্থিক অনটনে পড়েন বিনয়ী, সুভদ্র ভাবমূর্তির অধিকারী রাজ কিরণ। যুক্তরাষ্ট্রে চলে যান তিনি,আবার ফিরে আসেন দেশে। মধ্যবর্তী পর্বে তাঁর জীবনে  অনেকগুলি আঘাত নেমে আসে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। একমাত্র মেয়ে তাঁকে ছেড়ে থাকতে শুরু করে। কাজ কর্ম কার্যত ছেড়ে দেন রাজ কিরণ।একদা বেঙ্গালুরুর একটি আশ্রমে জোর করে ঢুকতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে যান ৩৪ দিন কারাবাস করেন। তার বাবা বিষয়টি জানতে পেরে জেল থেকে জামিনে মুক্ত করান।জেল মুক্তির পরে রাজ কিরণ বলেছিলেন,  তাঁর একদা মনে হয়েছিল জেল থেকে তিনি কখনোই আর বের হতে পারবেন না। তবে তিনি সেভাবে আর কাজ পাচ্ছিলেন না। কাজের অভাব, আর্থিক অসুবিধা, বিষন্নতা সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র চলে যান রাজ কিরণ। ভারতে সকলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। তিনি হারিয়ে যান লোকচক্ষুর অন্তরালে।

Oplus_131072

কী হয়েছে তাঁর । দীর্ঘ সময় খোঁজ পাওয়া যায় নি তাঁর। পরবর্তী সময়ে, একদা রাজ কিরণের চলচ্চিত্রের নায়িকা দীপ্তি নাভাল তাঁকে খোঁজ করতে শুরু করেন। তিনি জানতে পারেন যুক্তরাষ্ট্রে ক্যাব চালাতেন তিনি, তাও বন্ধ। ২০১১ সালের পরবর্তী সময়ে তাঁর অভিনীত কার্জ সিনেমায় তার পুনর্জন্মের চরিত্রে ঋষি কাপুর যুক্তরাষ্ট্রে যান,সে সময় তিনি রাজ কিরণের সন্ধান শুরু করেন। তিনি রাজ কিরণের ভাইকে ফোন করে জানতে পারেন আটলান্টার তার একটি মানসিক চিকিৎসালয় ভর্তি আছেন। রাজ কিরণ বেঁচে আছেন জেনে খুশি হলেও তাঁর মানসিক পরিস্থিতি শুনে খুব খুশি হননি ঋষি কাপুর । ভারতে এসে বিষয়টি তিনি প্রকাশ করেন ও ঋষির তথ্য এবং বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তার প্রাক্তন স্ত্রী ও কন্যা। তাঁরা বলেন, মোটেই কোন মানসিক চিকিৎসালয়ে ভর্তি নেই রাজ কিরণ বরং খোঁজ নেই রাজ কিরণের । মার্কিন যুক্তরাষ্ট্রের ডিটেকটিভ এজেন্সির মাধ্যমে তাঁরা খোঁজ করছেন কোথায় তিনি! এদিকে ঋষি কাপুরকে আবার রাজকিরণের ভাই জানান রাজ কিরণ সম্পর্কে অধিক উৎসাহী না হতে। দীপ্তি -ঋষিরা আর সন্ধান পর্ব এগিয়ে নিয়ে যাননি। অন্য কোনো ভাবেই জানা যায় নি রাজ কিরণের হাল হকিকৎ।  রহস্য থেকে যায়। আজও প্রহেলিকা হয়ে থেকে গিয়েছে রাজ কিরণ অন্তর্ধান পর্ব।।

রাজ কিরণ অন্তর্ধান রহস্য # রাজ কিরণ অন্তর্ধান রহস্য

আরও পড়ুন গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর

About Post Author