Home » গরমে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়ছেন? ভরসা রাখুন এই খাবারে

গরমে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়ছেন? ভরসা রাখুন এই খাবারে

সময় কলকাতা ডেস্ক,২৮ মার্চঃ তীব্র গরমে ঘন ঘন ক্লান্ত হয়ে পড়েন অনেকেই। এই সময় নাজেহাল অবস্থা হয় প্রায় সবারই। এমনকী বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটে নানান সমস্যাও দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। আর এসবের কারণে মেজাজ খিটখিটে হয়ে থাকে। তাই শরীর ঠাণ্ডা রাখতে ভরসা রাখুন এই খাবার গুলিতে-

আরও পড়ুন   সাংসদ পদ হারানোর পর সরকারি বাংলো ছাড়তে প্রস্তুত রাহুল গান্ধি

বেলের শরবত
বেল শরবত একটি দুর্দান্ত ডিটক্স পানীয়। এটি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে কাজ করে। বেলে রয়েছে ভিটামিন এবং খনিজ। যা আপনার শরীরকে অনেক ঠান্ডা রাখতে সাহায্য করবে। গরমে শরীর ভালো রাখার জন্য একটি স্বাস্থ্যকর পানীয়। এছাড়া বেলের শরবত হজম করা খুব সহজ। এটি শরীরকে হাইড্রেটেড রাখতে কাজ করে।


গোলমরিচ
শরীর ঠান্ডা করতে গোলমরিচও বেশ উপকারী। গরমে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে গোলমরিচ দিয়ে চা বানিয়ে খান। এতে খুব উপকার পাবেন।

আরও পড়ুন    পাভার্ডের দুরন্ত গোল, মেগনানের অবিশ্বাস্য সেভ আয়ারল্যান্ডকে হারাল ফ্রান্স


ডাবের জল
শরীর গরম হয়ে গেলে সবার আগে ডাবের জল বা নারকেলের জল খান। এতে ভিটামিন, খনিজ, ইলেক্ট্রোলাইট উপাদান রয়েছে। যা শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে। পাশাপাশি শরীরকে সুস্থ ও সতেজ রাখে ডাবের জল।

আরও পড়ুনভয়াবহ বাস দুর্ঘটনা সৌদি আরবে, মৃত ২০

মেথি চা
সারাদিনের কাজের পর এক কাপ মেথি চা আপনার শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। মেথি চা খেলে নিমেষের মধ্যে শরীর ঠাণ্ডা হবে। আপনি যদি গরম চা খেতে না চান তাইলে ঠাণ্ডা করে এই চা খেতে পারেন। দেখবেন অনেক উপকার পাবেন।

About Post Author