পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,২৯ মার্চ :
ওয়েস্টইন্ডিজ জিতল টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচ। ফলশ্রুতি,২-১ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাঠে সিরিজ জিতে নিল ওয়েস্টইন্ডিজ ।টানটান উত্তেজনার ম্যাচে আলজেরি জোসেফের স্বপ্নের স্পেল কুড়ি ওভারের ম্যাচের তথা সিরিজের ফল স্থির করে দিল । টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জোহেনার্সবার্গে দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করল ক্যারিবিয়ানরা ।
টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে ১৫ ওভার পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল দক্ষিণ আফ্রিকার। ষোলো তম ওভারে যখন ওয়েস্ট ইন্ডিজ তাদের অষ্টম উইকেট হারায় তখন স্কোরকার্ডে মাত্র ১৬১। ব্যাটিং পিচে এই রান পর্যাপ্ত ছিল না। এর পরে মাত্র ২৬ বলে ৫৯ রান তুলে নেন রোমারিও শেপার্ড ও আলজেরি জোসেফ। শেফার্ড মাত্র ২২ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে যান। ৯ বলে ১৪ অপরাজিত করেন জোসেফ। পাল্টা ব্যাট করতে নেমে মসৃন ভাবে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। মিলারের আউট একটা ধাক্কা হিসেবে দেখা দিলেও রিজা হেনড্রিক্স দুর্দান্ত খেলে দক্ষিণ আফ্রিকাকে প্রায় জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। শেষ দু ওভারে দরকার ছিল ৩৫ রান।ব্যাটের মত বল হাতেও ত্রাতার ভূমিকায় দেখা যায় আলজেরি জোসেফকে। ১৯ তম ওভারে তিনটি উইকেট তুলে নেন তিনি। জোসেফ প্রথম বলেই হেনড্রিক্সকে ৮৩ রানে ফিরিয়ে দেন ।ক্লাসেন এসেই ছক্কা মারেন। তৃতীয় ও পঞ্চম বলে জোসেফ ফেরান ক্লাসেন ও পারনেলকে। এর পরে শেষ ওভারে মার্করাম প্রায় অসম্ভব একটা চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারে নি দক্ষিণ আফ্রিকা। ৭ রানে জয়ী হয় ওয়েস্টইন্ডিজ।৪০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা আলজেরি জোসেফ।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়