সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ রক্তে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে মারাত্মক সমস্যা হতে পারে। গাঁটে গাঁটে ব্যথা, কিডনির সমস্যা, হার্টের সমস্যার মতো নানারকম জটিলতা দেখা দিতে পারে শরীরে। গাউট হলে শরীরের জয়েন্টে জমে ইউরিক অ্যাসিড। সেক্ষেত্রে জয়েন্টে খুবই ব্যথা হয়।

দেখে নিন ইউরিক অ্যাসিডের সমস্যায় কি খাবেন এবং কি খাবেন না-
১। পিউরিনযুক্ত খাবার কম খান।
২। দুধের তৈরি খাবার খুব উপকারী।
৩। ডিম খেতে পারেন।
৪। প্রচুর জল এবং তরল খাবার খাবেন। ফলের রস, হারবাল চা খুব উপকারী।
৫। আপেল, কলা, আনারস, লেবু ইত্যাদি ফল খাবেন।
৬। ভিটামিন সি যুক্ত খাবার এবং সয়াবিন খেতে পারেন।
৭। লাল মাংস এবং সামুদ্রিক মাছ ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলুন।
৮। ফুলকপি, মটরশুঁটি, মাশরুম, মসুর ডাল, অ্যাসপারাগাস, পালংশাকে ইউরিক অ্যাসিড থাকে। এসব খাবার বর্জন করুন।
৯। অ্যালকোহল বর্জন করুন।
আরও পড়ুন ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দীপপুঞ্জ

ইউরিক অ্যাসিডের সমস্যায় এই পরামর্শগুলি মেনে চলুন-
১। শরীরের ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
২। স্বাস্থ্যসম্মত ডায়েট মেনে চলুন।
৩। নিয়মিত হাঁটা প্রয়োজন।
৪। যে কোনো কায়িক পরিশ্রমের পর বেশি করে জল পান করবেন।
৫। ৩ মাস পর পর লিপিড প্রোফাইল চেক করুন। কারণ যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাদের হাই কোলেস্টেরলের প্রবণতা থাকে।
৬। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। চিকিৎসা চলাকালে কোনো অবস্থাতেই ওষুধ বাদ দেওয়া যাবে না।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
যুবকের নতুন জীবন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের হাত ধরে
রাতারাতি আট চিকিৎসক বদলি, চিকিৎসা সংকটে ধুপগুড়িবাসী