সময় কলকাতা ডেস্ক,১ এপ্রিলঃ ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,শুক্রবার রাত ১১ টা ৫৬ মিনিট নাগাদ আন্দামান ও নিকোবরে অবস্থিত পোর্টব্লেয়ারে এই ভূকম্পন অনুভূত হয়। আন্দামান ও নিকোবর দ্বীপের ১৪০ কিমি গভীরে ছিল ভূমিকল্পের উৎসস্থল। তবে এই ভূমিকম্পের ঘটনায় এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন “এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু”

এর আগে গত ২৪ মার্চ ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দীপপুঞ্জ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছিল,ভোর ৫টা নাগাদ কম্পন অনুভূত হয়। নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। তবে সেসময়ও ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। এমনকী আফটার শকের আশঙ্কাও করা হয়েছিল। এর আগে জানুয়ারি মাসে একবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিকোবর দ্বীপপুঞ্জ। সেসময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৯।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!