Home » কিডনি সুস্থ রাখতে আজ থেকেই এই খাবার খান

কিডনি সুস্থ রাখতে আজ থেকেই এই খাবার খান

সময় কলকাতা ডেস্ক,৮ এপ্রিল: আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো কিডনি। শরীরকে সুস্থ রাখতে কিডনির  খেয়াল রাখা অতন্ত জরুরি। কিছু খাবার রয়েছে যা কিডনিকে সুস্থ রাখতে সহায়তা  করে।  চিকিৎসা  বিজ্ঞানের  মতে, কিডনি দেহের  পরিশুদ্ধকরণে সহায়তা করে । কিডনির মাধ্যমে শরীরের সমস্ত বর্জ্য পদার্থ নির্গত হয়।  কিডনি বিভিন্ন   হরমোন উৎপন্ন করে।  রেচন কার্য সম্পন্ন করে । ব্লাড  প্রেসার  নিয়ন্ত্রণ করে  ও  শরীরের   নানাবিধ কার্য  সম্পন্ন করে।

মিষ্টি আলু :

জানলে অবাক হয়ে যাবেন,  মিষ্টি আলুর অনেক উপকারিতা। আজকাল বহু মানুষের ঘরে মিষ্টি আলু স্থান পায় না।  মিষ্টি আলুর দামও কম,  এই আলু খেলে সুগার বাড়ে না। এই আলুতে পটাশিয়াম থাকায় এটি শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে। ভিটামিন, মিনারেলে সমৃদ্ধ এই মিষ্টি আলু কিডনি সুস্থ রাখতে সাহায্য করে।

পরিমান মত জলপান :

গ্রীষ্মের তাপদাহের কারণে শরীরে বহু রোগের বাসা বাঁধে। এই পরিস্থিতিতে পর্যাপ্ত পরিমানে জলপান না করলে অনেক সমস্যা সৃষ্টি হয়। কিডনিকে সুস্থ রাখতে প্রচুর পরিমানে জলপান করা অত্যন্ত প্রয়োজনীয়। তবে যদি কারো কিডনির সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলপান করা উচিত।

আপেল : 

বর্তমানে আপেলের দামও কম এবং তা সহজলভ্য। তাই আপেল খাওয়ার চেষ্টা করুন ।আমরা জানি, আপেল অনেক উপকারী ফল।  পেকটিন নামক একটি উপাদান আপেলে বর্তমান যা কিডনি ড্যামেজকে রক্ষা করে। শরীরকে সুস্থ রাখতে আপেল খাওয়া দরকার।  এমনকি ব্লাড প্রেসার, কোলেস্টরল নিয়ন্ত্রণ করতে আপেল সহায়তা করে। সুস্থ থাকতে রোজ একটি করে আপেল খান।

সবুজ শাক পাতা : 

এখনো গ্রামের দিকে অনেক বাড়ির পাশে শাক পাওয়া যায়। আমাদের বাংলা শস্য শ্যামলে ভরা। বিশেষত পালং ও কেলে শাক কিডনিকে সুস্থ রাখতে সহায়তা করে। এই শাকে ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। তাই দৈনন্দিন খাবারের শাক পাতা রাখা অত্যন্ত জরুরি।

ফ্যাটি ফিশ :

কিডনির ক্ষেত্রে অনেক উপকারী ফ্যাটি ফিশ।এই ধরনের মাছে রয়েছে ওমেগা থ্রি। এই ফ্যাট  কিডনির স্বাস্থ্যের খেয়াল রাখে। টুনা, সার্ডিন, স্যামলন খাওয়া যেতে পারে। তাই এইক্ষেত্রে সুস্থ থাকতে রোজের ডায়েটে এই ফ্যাটি ফিশ রাখা খুব দরকার।

বিদেশি বেরি : 

কিডনির ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটি ফল হলো বিদেশি বেরি। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিডনিকে সতেজ ও সুস্থ রাখতে সহায়তা করে। যদিও এই খাবারের দাম অনেকটাই বেশি তবে, সুস্থ থাকতে এই ফল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

About Post Author