Home » এনওসি জটে অনিশ্চিত লোবেরার ইস্টবেঙ্গল ভবিষ্যৎ

এনওসি জটে অনিশ্চিত লোবেরার ইস্টবেঙ্গল ভবিষ্যৎ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ এপ্রিল: সুপারকাপের পরই ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্টানটাইন পর্বের ইতি। লাল হলুদের পরবর্তী কোচের দৌড়ে অনেকটাই এগিয়ে সের্জিও লোবেরা। ক্লাব সূত্রে জানা গিয়েছে, আইএসএলের অন্যতম সফল কোচের সঙ্গে কথা বার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে ক্লাব কর্তাদের। তবে, কথাবার্তা চূড়ান্ত হলেও এবার চুক্তি সাক্ষরের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। সেজন্যই দুইপক্ষের কথা বার্তা পাকা হলেও এখনও ক্লাবের তরফে লোবেরার নাম ঘোষণা করা যায়নি।  এই মুহূর্তে চায়না লিগ ওয়ানের ক্লাব সিচুয়ান জিউনিউতে কোচিং করাচ্ছেন লোবেরা। যেই ক্লাবের ২৮ শতাংশ মালিকানা রয়েছে সিটি গ্রুপের দখলে। আইএসএলের মুম্বই সিটি এফসিরও ৬৫ শতাংশ মালিকানা এই সিটি গ্রুপের অধীনে। যেখানে ২০২১-২২ মরশুমে কোচিং করিয়েছেন সের্জিও। সেবার বার্সেলোনার এই প্রাক্তন কোচের নেতৃত্বে আইএসএল লিগ ও শিল্ডের খেতাব ঘরে তোলে মুম্বই। এখন সের্জিওর ইস্টবেঙ্গলে যোগদানের ভবিষ্যত অনেকটাই নির্ভর করছে সিটি গ্রুপের উপর। সিটি গ্রুপ যতক্ষণ না পর্যন্ত এনওসি দেবে, ততক্ষন ভারতের অন্য ক্লাবে সই করতে পারবেন না তিনি।

আরও পড়ুন   পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ আলিপুরদুয়ার

অপরদিকে, চিনে বাড়তে থাকা কোভিড পরিস্থিতিতে উদ্বিগ্ন লোবেরা চান দ্রুত কলকাতায় পা রাখতে। শতাব্দী প্রাচীন ক্লাবকে কোচিং করানোর জন্য মুখিয়ে রয়েছেন ৪৬ বছরের স্প্যানিশ কোচ। ক্লাব কর্তারাও চাইছেন দ্রুত এই জট কাটিয়ে ফেলতে।

ইতিমধ্যে ক্লাবের পক্ষ থেকে সিটি গ্রুপের কাছে আবেদনও করা হয়েছে। কিন্তু কোনো সুরাহা মেলেনি। এখন ক্লাবের পক্ষ থেকে লোবেরার কাছে এও প্রস্তাব রাখা হয়েছে, যদি তিনি সিটি গ্রুপের কাছ থেকে রিলিজ বের করতে পারেন, তাহলে ক্লাব  তাঁকে ইমেলে চুক্তিপত্র পাঠিয়ে দেব। উনি সই করে পাঠালেই, ক্লাবের পক্ষ থেকে টিকিট ও ভিসা পাঠিয়ে দেওয়া হবে। এখন সিটি গ্রুপ কবে লোবেরাকে লাল হলুদে কোচিং করানোর ছাড়পত্র দেয় সেদিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল সভ্য সভ্যসমর্থকরা।

About Post Author