Home » রোদে মুখ পুড়ে যাচ্ছে, জ্বালা করছে? আজই ব্যবহার করুন এই তেল

রোদে মুখ পুড়ে যাচ্ছে, জ্বালা করছে? আজই ব্যবহার করুন এই তেল

সময় কলকাতা ডেস্ক,১০ এপ্রিল : গ্রীষ্মকালে তাপদাহের জন্য ত্বকে জ্বালা,রোদে মুখ পুড়ে যাওয়া, চুলকানি সহ নানান রকম সমস্যা দেখা যায়। তাই ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে চলেছে। রোজ একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ, আর এই সময় স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের ও যত্ন নেওয়া উচিত। অতিরিক্ত গরমে ত্বক থেকে তেল নির্গত হয়। এই সময় ত্বকের সঠিক যত্ন না নিলে ক্ষতি হতে পারে। এই গরমে আপনার স্কিনকে ভালো রাখার জন্য আজই ঘরে আনুন এই ৪ এসেনশিয়াল তেল-

আরও পড়ুন    তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

ল্যাভেন্ডার অয়েল: আপনার দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে যোগ করতে পারেন এই ল্যাভেন্ডার অয়েল। এতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের টক্সিন বের করে ত্বকের সৌন্দর্যতাকে ফিরিয়ে আনে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এই তেলে বর্তমান। এই উপাদান ত্বকের প্রদাহকে কমাতে সাহায্য করে। ত্বকের ক্ষত সরিয়ে তোলে।

রোজ অয়েল : গোলাপ তেল ত্বকের আদ্রতাকে ধরে রাখে। ত্বককে কোমল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই তেল। মুখের জ্বালাভাব কমায় এই তেল। সানবার্ন থেকে রক্ষা করে। ত্বকের যত্নে রোজ অয়েলও উপকারী।


টি ট্রি অয়েল : আপনার ত্বকের জন্যে খুবই ভালো এই তেল। এই এসেনশিয়াল অয়েলে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। অ্যাকনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টি-ট্রি অয়েল অনেক উপকারী। ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। টি-ট্রি অয়েল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের সৌন্দর্যতাকে বজায় রাখে ।
লেমন গ্রাস অয়েল : লেমন গ্রাস অয়েল ত্বকের জন্য অনেক উপকারী। ত্বকে জ্বালাভাব, চুলকানি ত্বকের নানা সমস্যা থেকে এই তেল রক্ষা করে। এই তেলে প্রচুর পরিমানে অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও আছে। চুলকানি বা অ্যাকনের সমস্যা খুব কম সময়ে সমাধান হয়ে যায়।

তবে এই এসেনশিয়াল অয়েল ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে:
এই ৪ এসেনশিয়াল অয়েল ফেসপ্যাকেও ব্যবহার করা যায়। এছাড়াও কোনও কেরিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগানো যেতে পারে। এই ৪ এসেনশিয়াল অয়েল ব্যবহার করলে ত্বক রুক্ষতা ও শুস্কতা থেকে মুক্তি পায়। ত্বক হয়ে ওঠে আরও সতেজ ও সুন্দর ।
কাদের ব্যবহার করা উচিত না :
আপনার যদি কোনো চিকিৎসা চলে বা আপনার ত্বকে যদি বিশেষ কোনো সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত।

About Post Author