সময় কলকাতা ডেস্ক ৯ এপ্রিল: এই গরমে ত্বকের পাশাপাশি চুলের যত্নও নেওয়া উচিত। দৈনন্দিন ব্যস্ততাকে পিছনে ফেলে অন্তত শনি ও রবিবার এই দুটো ছুটির দিনে চুলের যত্ন নেওয়া দরকার। এক্ষেত্রে তেল মালিশ করলে চুলের গোড়ায় সঠিক আর্দ্রতা বজায় থাকে। সঠিক ভাবে চুলে তেল মালিশ করলে চুলের গোঁড়া রুক্ষ ও শুস্ক হয়না। বিশেষজ্ঞদের মতে, স্ক্যাল্পে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয়। তাই সপ্তাহে অন্তত ২ দিন চুলে তেল দেওয়া অত্যন্ত জরুরি। আসুন জেনে নেওয়া যাক চুলের জন্য কোন কোন তেল ভালো? আর কিভাবে মালিশ করতে হবে? সপ্তাহে কতদিন তেল মালিশ প্রয়োজন –

কোন কোন তেল চুলের জন্য ভালো?
চুলের প্রকৃতি অনুযায়ী তেল বেছে নিতে হয়। সবসময় খেয়াল রাখতে হবে কোন কোন তেল আপনার চুলের জন্য বেশ উপকারী। সব তেল সবার চুলে একইভাবে কার্যকর হয় না। এখন ইন্টারনেটের মাধ্যমে আপনার পছন্দ অনুযায়ী তেল দেখে নিতে পারেন, চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, এর জন্য উপকারী কয়েকটি তেলের নাম নিচে দেওয়া হল:-
১.জোজোবা অয়েল
২.আমন্ড অয়েল বা বাদাম তেল
৩.নারকেল তেল
৪.আর্গন অয়েল।
নিজের পছন্দ অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী আপনি এই তেল গুলি বেছে নিতে পারেন।

জেনে নিন তেল মাখার সঠিক নিয়মটি কি?
চুলে অতিরিক্ত মালিশের প্রয়োজন নেই, আপনার চুলের দৈর্ঘ্য এবং ঘনত্ব অনুযায়ী পরিমাণ মতন তেল ব্যবহার করুন। তেল মাখার পর এক ঘন্টা অপেক্ষা করতে হবে এবং তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে তেল মালিশ করার পরে বাইরে না বেরোনোটাই শ্রেয়।
তেল মাখার পদ্ধতি :
প্রথমেই তেল সামান্য গরম করে নিতে হবে। গরম তেল চুলের জন্য আরও উপকারী। একটি পাত্রে নিজের পরিমাণ মতো তেল নিন। সেই তেল তুলোর সাহায্যে স্ক্যাল্পে লাগিয়ে নিন। নজর রাখতে হবে তেল যেন চুলে ভালোভাবে লাগে। হাতের আঙুলের সাহায্যে ভালো করে মালিশ করে নিন। এর ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ ভালো হয়। চুলের সৌন্দর্যতা বৃদ্ধিও পাবে দেখার মতো।
আরও পড়ুন হারানো অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পেতে নতুন ফিচার আনল গুগল

চুলের যত্ন নেওয়ার সময় আর যে যে বিষয় নজর রাখতে হবে-
১. স্ক্যাল্পে এবং চুলে গরম তেল লাগান।
২. অতিরিক্ত পরিমাণে তেল মাখা যাবে না।
৩. তেল মাখা হয়ে গেলে চুল টান টান করে বাঁধা যাবে না।
৪. যদি স্ক্যাল্পে চুলের কোন সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেল মালিশ করা উচিত নয়।
৫. তেল মাখার পরে চুল আঁচড়ানো যাবে না।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে