Home » বানিয়ে ফেলুন মৌরলা মাছের চপ

বানিয়ে ফেলুন মৌরলা মাছের চপ

সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: মাছ খেতে ভালোবাসেন না ,এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। মাছ চিরকালই বাঙালির বড় প্রিয়। বাজারে এখন ভালো মৌরলা মাছ পাওয়া যাচ্ছে। তার স্বাদ চেটেপুটে নিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন মৌরলা মাছের চপ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
মৌরলা মাছঃ ৪০০ গ্রাম
লঙ্কার গুঁড়ো: ২ চা-চামচ
আদা-পেঁয়াজের রস: ৫ টেবিল চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
কাসুন্দি: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ২০০ গ্রাম
কাঁচালঙ্কা কুচি: ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ৬ টেবিল চামচ
চালের গুঁড়ো: ৩ টেবিল চামচ
সর্ষের তেল: ২ কাপ
নুন: স্বাদমতো

আরও পড়ুন    বানিয়ে ফেলুন জিভে জল আনা দই চিকেন


রন্ধন প্রণালী
প্রথমে খুব ভাল করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সঙ্গে একে একে লঙ্কার গুঁড়ো, আদা-পেঁয়াজের রস, কাসুন্দি, লেবুর রস এবং নুন দিয়ে মাখিয়ে নিন। মশলা মাখানো মাছ এক ঘন্টা ফ্রিজে রেখে দিন। পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিন। আলাদা একটি পাত্রে কন কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, কাঁচালঙ্কা, পেঁয়াজ ভাল করে মিশিয়ে নিন। মাছের মিশ্রণটিও পেঁয়াজের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন সামান্য জন দিতে পারেন। এ বার পেঁয়াজির আকারে গড়ে কড়া করে ভেজে ফেলুন। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে মৌরলা মাছের পেঁয়াজি।

About Post Author