Home » বানিয়ে ফেলুন জিভে জল আনা দই চিকেন

বানিয়ে ফেলুন জিভে জল আনা দই চিকেন

সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল: চিকেন রান্নায় নতুনত্ব আনুন। একঘেয়েমি পদের বদলে এবার তৈরি করুন জিভে জল আনা দই চিকেন। চেনা পদের অচেনা বদল দেখতে মাছ নয়, মুরগি দিয়েই বানিয়ে ফেলুন দই চিকেন। বিশেষ করে ভাত বা পোলাও-এর সঙ্গে একেবারে জমে যাবে চিকেনের এই পদ। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
চিকেন-৫০০ গ্রাম
জল ঝরিয়ে রাখা টক দই-১০০ গ্রাম
আম তেল-স্বাদ মতো
পাঁচ ফোড়ন গুঁড়ো-দু’চা চামচ
হলুদ-এক টেবিল চামচ


লবঙ্গ-আধ চা চামচ
দারচিনি-এক টুকরো
শুকনো লঙ্কা-২টি
টম্যাটো কুচি-আধ কাপ
পেঁয়াজ বাটা-আধ কাপ

আরও  পড়ুন   ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ,রাজ্যে শুরু মকড্রিল ব্যবস্থা!

প্রণালী
প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মাংসের সঙ্গে মিশ্রণটি ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ঘণ্টা খানেক রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিন। একটু নেড়ে নিয়ে পেঁয়াজবাটা, টম্যাটো কুচি, কাঁচালঙ্কা, আধ কাপ টক দই মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা মাংসগুলি দিয়ে দিন। হালকা হাতে মাংস উল্টে-পাল্টে দিন যাতে মাংসের গায়ে মশলা ভাল ভাবে লাগে। এবার আধ কাপ মতো গরমজল দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে উপর থেকে ধনেপাতা আর আমতেল ছড়িয়ে ভাত বা পোলাও-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন দই চিকেন।

About Post Author