সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিল: তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। যেভাবে দিন দিন গরম বাড়ছে,তাতে শরীরকে ঠাণ্ডা রাখা ও হাইড্রেটেড রাখা খুবই প্রয়োজন। এইসময় একটু ঠাণ্ডা, হাইড্রেটেডিং পানীয় সবাই খেতে চায়। তবে সব পানীয় কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়। গরমে গলা শুকিয়ে গেলে ডাবের জল কিংবা ঠাণ্ডা ঘোল খান। কিন্তু এমন কিছু পানীয় রয়েছে,যা খেলে শরীরে নানা রকম রোগের বাসা বাঁধে। আসুন দেখে নিন গরমে কোন পানীয় গুলি খাবেন না-

ডায়েট সোডা
কোকের বিকল্প হিসেবে অনেকেই ডায়েট সোডা খান।কিন্তু জানেন কি ডায়েট সোডা শরীরের জন্য একদম ভালো নয়।বিশেষজ্ঞরা বলছেন,ডায়েট সোডাতেও মোটা হবার সম্ভাবনা থাকে।যার কারণে শরীরে নান রকম রোগের বাসা বাঁধতে পারে।

প্রি-মিক্সড ককটেল
প্রিমিক্সড ককটেল শুনতে যতটা ভাল লাগে, তা শরীরের জন্য ততটাই খারাপ।এগুলিতে ক্ষতিকর প্রিজারভেটিভ ছাড়াও চিনির পরিমাণ অত্যাধিক পরিমাণে বেশি থাকে।যা ডিহাইড্রেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

প্যাকেজড ফ্রুট জুস
ফলের রস শরীরের জন্য খুবই উপকারি।অনেকেই ভাবেন প্যাকেজিং করা ফলের রসে ভিটামিন এবং ফলের রস থাকে।কিন্তু ভাবনাটা একেবারেই ভুল।এই প্যাকেজড ফ্রুট জুস গুলিতে চিনির ভাগ অনেকটাই বেশি থাকে।আর চিনি শরীরের জন্য একেবারেই ভাল নয়।তাই ফ্রুট জুসগুলি খাওয়া একেবারেই ভাল নয়।
আরও পড়ুন ৪ দিনের সিবিআই হেফাজত ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

এনার্জি ড্রিঙ্কস
এনার্জি ড্রিঙ্কসগুলিতেও চিনির ভাগ বেশি থাকে।যা শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে।এই ধরনের পানীয় শরীরে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?