Home » এসি ঘরে থেকেও খুব ঘামছেন? জানেন কী মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!

এসি ঘরে থেকেও খুব ঘামছেন? জানেন কী মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!

সময় কলকাতা ডেস্ক,২৫ এপ্রিল :  গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে প্রতিটি মানুষের নাজেহাল অবস্থা। রৌদ্রের এই প্রখর তাপে ঘাম হাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এসি ঘরে শুয়েও ঘাম হওয়া আমাদের কাছে খুবই আশ্চর্যজনক। সারারাত এসিতে শুয়েও সকালে ঘুম ভাঙতেই হটাৎ নিজেকে ঘামতে দেখলে বড় আশ্চর্য লাগে। বুকে ব্যথা নেই,শ্বাসকষ্টের কোন সমস্যাও নেই। অথচ এমন ধরনের ঘাম কিসের ইঙ্গিত দিচ্ছে আমাদের?


চিকিৎসকদের মতে, এই ধরনের সমস্যা ফুসফুসে ক্যান্সার হওয়ার লক্ষণ হতে পারে। দৈনন্দিন কর্মব্যস্ততার ফলে অনেক শারীরিক ছোটখাট লক্ষণ গুলি আমরা  স্বাভাবিক ভাবেই  এড়িয়ে যাই। এই ছোটখাটো লক্ষণগুলি একদিন বড় আকার ধারণ করে। ফুসফুসের ক্যান্সার পরিবেশ দূষণের কারণেও বাসা বাঁধতে পারে। এই ফুসফুসের ক্যান্সারের লক্ষণ গুলি সহজে বোঝা যায় না। আর যখন ধরা পড়ে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তাই এই মারণ রোগের কাছে হার শিকার না করে আজ থেকেই সতর্ক হন।
এই রোগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে। যেগুলি দেখলে আপনিও বুঝতে পারবেন আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন-

আরও পড়ুন    রোদে মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওযার টোটকা


১) শুকনো কাশি
শুকনো কাশি এই রোগের অন্যতম প্রধান লক্ষণ। সর্দি না থাকার সত্ত্বেও অনবরত কেশেই যাচ্ছেন। এটি একটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ। তাই এই বিষয়টিকে কোনওভাবেই হালকা ভাবে নেবেন না। প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
২) কাশির সঙ্গে থুতুর মধ্যে রক্ত
কাশির সঙ্গে রক্ত পড়তে দেখলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কাশতে কাশতে যদি হঠাৎ করে থুতুর মধ্যে রক্তের ছিটে দেখতে পাওয়া যায়।এটি ফুসফুস ক্যান্সারের লক্ষণ হতে পারে।


৩) শরীরে ব্যথা
দীর্ঘদিন ধরে শরীরে ব্য়থা হয়ে যাচ্ছে। কিন্তু কোনওভাবেই ব্যথার কারণ খুঁজে পাচ্ছেন না। সতর্ক হন। বেশিদিন চলতে এরকম চলতে থাকে আপনাকে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

About Post Author