সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল: বিদায় নিল বৃষ্টি, ফের বঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তাপপ্রবাহের জেরে গলদঘর্ম অবস্থা রাজ্যবাসীর। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বঙ্গে। গোটা এপ্রিল জুরেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে। বুধবার থেকেই একাধিক জেলার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। বৃষ্টি শেষে আজ থেকেই ফের তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। গুমোট আবহাওয়ার জেরে বাড়বে ভ্যাপসা গরমও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকাল থেকেই রোদের দেখা দিয়েছে। বেলা বাড়তেই বাড়বে গরমও। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৩ থেকে ৮২ শতাংশ।
আরও পড়ুন ঘুমের মধ্যে হাত পা কেউ চেপে ধরে বসে আছে? এমন কেন হচ্ছে জানেন?

পূর্বাভাস বলছে, বুধবার অর্থাৎ আজ থেকে কলকাতার তাপমাত্রা বাড়বে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশে,দিল্লি, পাঞ্জাব, হরিয়ানাতেও ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তর ভারতের রাজ্যগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিঙে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি