সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিল: ভারতীয় বাজারে যদি বাজেট ফ্রেন্ডলি মোবাইল কিনতে হয়, তাহলে এখন অনেকেই রিয়েলমি বেছে নেন। কারণ হিসাবে বলা যায়,কম টাকায় অনেক ফিচারের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স গ্রাহকদের দিয়ে আসছে রিয়েলমি। মোবাইল ফোনের প্রতিযোগিতার বাজারে জনপ্রিয়তার কথা মাথা রেখে রিয়েলমি নিয়ে এসেছে তার নতুন একটি মডেল। যার নাম রিয়েলমি সিক্স আই। এবার এই ফোনটি বাজারে জায়গা করে নিতে বিভিন্ন ই-কমার্স সাইটে অনেক ছাড় নিয়ে আসছে।

দেখে নিন কীভাবে কোথায় পাওয়া যাবে ফোনটি?
রিয়েলমির এই ফোনটির বাজার মূল্য বর্তমানে ১৮,৯৯৯ টাকা। কিন্তু, এই ফোনটি এখন পাওয়া যাবে তার আসল মূল্য থেকে ৩১ শতাংশ ডিসকাউন্টে। প্রশ্ন হল,আপনি এই ফোনটি কোথা থেকে ক্রয় করবেন? অ্যামাজন থেকে আপনি এই ফোনটি ক্রয় করতে পারবেন। ওপো রিয়েলমি সিক্স আই এর ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম ভ্যারিয়েন্টেটিতে অনেক ছাড় পাবেন। আরও রয়েছে আকর্ষণীয় অফার। আসুন তা এক নজরে দেখে নিই।
আরও পড়ুন অল্প ব্যবহারে মোবাইল গরম হ’লে কী করবেন?

যারা অনলাইনে ক্রয় করেন তারা ব্যাংক অফারের মাধ্যমে এই ফোনটি মাত্র ১৩১৯০ টাকা ডিসকাউন্ট সহ কিনতে পারবেন। IndusInd ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই সিস্টেমে কিনলে আপনি ৭.৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। এই ব্যাঙ্ক অফারে-এ ওপো রিয়েলমি সিক্স আই ১৫০০ টাকা পর্যন্ত সেভ করতে পারবেন।

এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে আপনি এই রিয়েলমি সিক্স আইটি ক্রয় করতে পারেন। এক্ষেত্রে আপনার দামটি নির্ভর করছে আপনার ব্যবহার করা পুরনো মোবাইলটির বর্তমান অবস্থার উপর। এক্সচেঞ্জ অফারের অধীনে আপনি ১২,৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ,পুরনো ফোনটি এক্সচেঞ্জ করলে আপনি এই নতুন ফোনটি মাত্র ৬৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার