সময় কলকাতা ডেস্ক,২৭ এপ্রিল: কংগ্রেসের পক্ষ থেকে কর্ণাটক পুলিশের কাছে অবশেষে অভিযোগ দায়ের করা হল স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। কর্ণাটকে অমিত শাহর নির্বাচনী প্রচার উপলক্ষ্যে তার সাম্প্রতিক সমাবেশে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় দায়ের হয়েছে। বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার এবং বিরোধীদের অপমান করার অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগে নাম রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংশ্লিষ্ট বিজেপি নেতৃত্ব এবং অনুষ্ঠানের আয়োজকদের।

অভিযোগ পত্র অনুযায়ী,কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, ডঃ পরমেশ্বর এবং কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি কীভাবে এটি বলতে পারেন? আমরা এই বিষয়ে ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি,” অভিযোগ দায়ের করার পরে ডি কে শিবকুমার এমনটাই জানিয়েছেন।অভিযোগে ২৫ এপ্রিল কর্ণাটকের বিজয়পুরা এবং অন্যান্য স্থানে যে সমস্ত নির্বাচনী প্রচার করেছেন তার উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন কালিয়াগঞ্জ কাণ্ডে এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

“অমিত শাহের দেওয়া বক্তৃতাটি দর্শক ও শ্রোতা সহ সমবেত ব্যক্তিদের মধ্যে সাম্প্রদায়িক বৈষম্যের পরিবেশ তৈরি করার চেষ্টা করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলেই অভিযোগ। মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে করা হয়েছে বলেও অভিযোগ। কংগ্রেসের তরফে এও জানানো হয়েছে যে,অভিযোগের সাথে কথিত বিদ্বেষমূলক বক্তব্যের একটি ভিডিও লিঙ্কও পুলিশকে দেওয়া হয়েছে। অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৫ (২), ১৭১(জি )এবং ১২০ বি -এর মতো ধারা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে,অমিত শাহ আসন্ন ১০ই মে-র কর্ণাটক বিধানসভার নির্বাচনের জন্য বিজেপির অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় প্রচারক হিসাবে পরপর একাধিক মিছিল করছেন।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর