Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১১৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 
১৬৩৯ – আজকের দিনে দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯১৯ – জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৫৪ -তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয় এদিন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৪ -সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৮ -বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মার জন্মদিন আজ।
১৮৯৩ -বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী এদিন জন্মান।
১৯১০ -ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী বিমল দাশগুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৬ -প্রা্চ্য ও প্রাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় পরিচালক জুবিন মেহতার জন্মদিন আজ।
১৯৪৯ -প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৮০-ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক স্যার আলফ্রেড যোসেফ হিচকক আজকের দিনে প্রয়াত হন।
২০২০ -ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইরফান খান এদিন প্রয়াত হন।

About Post Author